dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের আম দিয়ে বিশ্বে বাংলাদেশকে পরিচিত করা সম্ভব

দৈনিক অনুসন্ধান    |    ১০:০১ পিএম, ২০২৩-০৫-১১

চাঁপাইনবাবগঞ্জের আম দিয়ে বিশ্বে বাংলাদেশকে পরিচিত করা সম্ভব


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের  ডেপুটি রেজিস্ট্রার (জিআই) মোঃ জিল্লুর রহমান বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের আম প্রচন্ড সুস্বাদু। বিশেষ করে এ জেলার খিরসাপাত আম অত্যন্ত সুমিষ্ট। সারা দেশেই এখানকার আমের সুনাম রয়েছে। এমনকি বিদেশে ও গিয়েছে এ আম। তাই এ জেলার আম দিয়ে বাংলাদেশকে বিশ্বে পরিচিত করা সম্ভব। শুধু দরকার ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন বা জিআই)

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে খিরসাপাত আমের ভৌগোলিক নির্দেশকের মাধ্যমে খিরসাপাত আমের ব্যান্ডিং বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে আসবে আরও ২০ দিন পরে। কিন্তু এখানকার আমের নাম ব্যবহার করে বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন এলাকার অপরিপক্ক আম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার আম চাষিরা। তাই এখানকার খিরসাপাত আমের ব্র্যান্ডিং প্রয়োজন। এ জেলার  খিরসাপাত আমচাষীদের অনুরোধ করবো। আপনারা খিরসাপাত আমের ব্র্যান্ডিং করেন। এতে বিশ্ববাজারে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আমের কদর বাড়বে। 

তিনি আরও বলেন, আমি বিভিন্ন আম বাজারে গিয়ে দেখেছি। চাঁপাইনবাবগঞ্জে আম চাষিরা প্রতারিত হচ্ছে। কারণ এ জেলার বলে অন্য এলাকার আম বিক্রি করা হয়। এটি আমরা থামাতে চাই। আমাদের মূল উদ্দেশ্য প্রকৃত খিরসাপাত আম চাষীরা নায্য মূল্য । 

মোঃ জিল্লুর রহমান বলেন, ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম জি আই পণ্য হিসেবে সনদ পেয়েছে। তবে আমরা খিরসাপাত আমে এখনো জিআই সনদের স্টিকার লাগাতে পারছিনা। তবে খুব দ্রুত তা ব্যবস্থা করছি।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ব মেধা সম্পদ সংস্থার লিগ্যাল অফিসার ম্যটিও গ্রাগনানী তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম শুনেছি। তাই প্রজেক্টের কাজে এখানে আসা। আমার ইচ্ছে আছে এখানকার আম চাষিদের সাথে কাজ করার। 

এ কর্মশালায় উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জের ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব,শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম ও ৩০ জন আম চাষি।


ফয়সাল আজম অপু

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর