dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


লক্ষ্মীপুরে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় এক বিধবা নারী উদ্ধার

দৈনিক অনুসন্ধান    |    ১১:২৯ পিএম, ২০২০-১০-০৭

লক্ষ্মীপুরে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় এক বিধবা নারী উদ্ধার

জসিম উদ্দিন রুবেল,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ  
রামগতিতে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় এক নারীকে(৩৮) উদ্ধার করা হয়েছে। রোববার (০৪.১০.২০২০) সকালে পুলিশ উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড এলাকার নিজ বসতঘরের পেছন থেকে ওই বিধবাকে উদ্ধার করেন। অচেতন অবস্থায় ওই বিধবা নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত ১০টা পর্যন্ত তার জ্ঞান ফিরে নি।

এদিকে বিধবার স্বজনদের অভিযোগ, একটি সংঘবদ্ধ দল তাকে ধর্ষণ শেষে হাত-পা ও চোখ-মুখ বেঁধে বসতঘরের পেছনে পেলে রেখে গেছেন। স্পর্শকাতর স্থানসহ তার শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহ্ন রয়েছে।
বিধবার ভাই (কামাল হোসেন) জানান, স্বামী মারা যাওয়ায় এবং একমাত্র সন্তানকে (মেয়ে) বিয়ে দিয়ে দেওয়ায় তার বোন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করে আসছেন।

রোববার সকালে তিনি স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই বাড়ির বসতঘরের পেছনে তার বোনকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, স্থানীয় কয়েকজন যুবক তার বোনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি এ নিয়ে বাগ্বিতন্ডার জের ধরে মারামারির ঘটনায় তার বোন গুরুতর আহত হয়েছেন। এখনও তার হাত ও পা ব্যান্ডেজ অবস্থায় রয়েছে। এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

তার অভিযোগ, এতে ক্ষীপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে শনিবার রাতে দরজা ভেঙে তার বিধবা বোনের ঘরে প্রবেশ করে। ওই সময় তারা বিধবাকে জোরপূর্বক গণধর্ষণ করে রশি দিয়ে হাত-পা এবং গামটেপ দিয়ে মুখ ও চোখ বেঁধে ঘরের পেছনে রেখে পালিয়ে যায়।

তার বোনের শরীরের স্পর্শকাতর স্থানসহ বিভন্ন অংশে নির্যাতনের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করে তিনি ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।

স্থানীয় চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য মো. আজাদ উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে শুনতে পেরে আমিও ওই বিধবার বাড়িতে গিয়ে তাকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় দেখতে পাই। অচেতন অবস্থায় থাকায় তার কাছ থেকে ঘটনা সম্পর্কে কিছু জানা না গেলেও তাকে ধর্ষণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, বিধবা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেলে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর