শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৩৪ পিএম, ২০২৩-১২-২৪
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের ফুড অফিস মোড়ে মসজিদের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকায় বিকট শব্দে ককটেল দুটি বিস্ফোরিত হয়।
তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে পুলিশ গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে আটটার দিকে হঠাৎ দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ককটেল দুটি একটি নিমগাছের ডালে লেগে বিস্ফোরণ হয়। এতে কয়েকটি ডাল ভেঙে পড়ে।
স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, হঠাৎ করেই বিকট শব্দে ককটেল দুটি বিস্ফোরণ হয়। শব্দ পেয়েই ছুটে এসে দেখি কেউ নাই। কিন্তু ককটেল বিস্ফোরণের কারণে নিমগাছের কয়েকটি ডাল ভেঙে পড়ে। ধারণা করছি, ককটেল দুটি সড়কের পাশের কোনো বাড়ির উদ্দেশ্যে নিক্ষেপ করলেও গাছের ডালে লেগে তা ওপরেই বিস্ফোরণ হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মাকছুদুর রহমান গণমাধ্যমকে বলেন, আতঙ্ক ছড়াতেই দুর্বৃত্তরা স্প্রিন্টারবিহীন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সিসিটিভির ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited