শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:২৫ পিএম, ২০২৩-১১-১৬
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি-জামায়াতের পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার। এ দিনে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে অবরোধের কোন প্রভাব পড়েছি। স্বাভাবিক রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও’র) নেতৃত্বে পুলিশ,বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা দিয়ে নিরাপদে জেলা সদর সীমানা পর্যন্ত পৌঁছে দেয়া হয়েছে। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন ট্রাকগুলো নিরাপত্তা দিয়ে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে পৌঁছে দেন। পর্যায়ক্রমে নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেয়া হবে। বেসরকারি বন্দর পরিচলনাকারি প্রতিষ্ঠান সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন,গতকাল বুধবার স্থলবন্দর থেকে কোন ট্রাক ছেড়ে যায়নি। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ ইএনওর নেতৃত্ব পুলিশ, বিজিবি ও আনসার দিয়ে নিরাপদে চাঁপাইনবাবগঞ্জ সদরে পৌছেদেয়া হয়েছে ২৯৬ টি পণ্যবাহি ট্রাক। সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব কর্মকতা ইউনুস আলী বলেন, অবরোধের কারণে রাজস্ব আদায়ে কোন ঘাটতি হয়নি। আর বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে। পণ্যবাহি ট্রাকগুলো কঠোর নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেয়া হচ্ছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত জানান, বিএনপি-জামায়াতের পঞ্চম দফা অবরোধে নাশকতা ঠেকাতে সকালে আমি উপস্থিত হয়ে সোনামসজিদ বন্দরের ২৯৬ টি পণ্যবাহি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ সদরে পৌঁছে দিয়েছি। বন্দর থেকে ছেড়ে যাওয় ট্রাক গুলোর ১২০ টিতে পেঁয়াজ, ৫৯ টিতে আলু, ১১৭ টিতে অন্যান্য কাঁচামাল রয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited