শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:১০ এএম, ২০২২-১২-১৭
প্রেস বিজ্ঞপ্তিঃ
ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে বাংলাদেশের ৫১তম বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভেনিস বাংলা স্কুল মিলনায়তনে। প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, প্রধান উপদেষ্টা পলাশ রহমান।
১৬ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় পলাশ রহমান বলেন, আমরা বিজয় অর্জন করেছি অর্ধশত বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো বিজয়ের সুফল দেশবাসীর ঘরে ওঠেনি। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতা দেয়া যায়নি। মানুষের জন্য মুক্তিযুদ্ধের মূলনীতি- সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার নিশ্চিৎ করা যায়নি।
তিনি বলেন, দেশের মানুষকে সত্যিকারের স্বাধীনতা এবং বিজয়ের সুখ দিতে হলে সাংবাদিকদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। সমাজের ছোট বড় সব অন্যয্যতার বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভাপতি জাকির হোসেন সুমন বলেন, ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে যারা আমাদের জন্য বিজয় এনে দিয়েছেন তারা সর্বকালের শ্রেষ্ঠ সন্তান। তাদের রক্তের ঞ্ঝণ শোধ করতে হলে দেশকে ভালোবাসতে হবে। দেশের উন্নয়নে মনোযোগী হতে হবে। দূর্নীতি অনিয়মের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে।
সহসভাপতি সোহানুর রহমান উজ্জল বলেন, জাতীর জনক শেখ মুজিবর রহমানের দৃঢ় নেতৃত্বর কারণে আমরা যে দেশ পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি তা সঠিক পথে ধরে রাখার দায়িত্ব আমাদের। বিশেষ করে প্রবাসীদের দেশপ্রেম, অভিজ্ঞতা এবং সুচিন্তা কাজে লাগিয়ে দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে হবে। দেশের অর্থনীতির চাকাক সচল রাখতে বেশি বেশি রেমিটেন্স পাঠানোর আহবান জানান তিনি। সে সময় আরো বক্তব্য রাখেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা জামান প্রমূখ ।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited