dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


স্বর্ণ বাজারে দামে আগুন; ভরিতে বাড়ছে ২৯১৬ টাকা, প্রতি ভরির বর্তমান দাম ৭২ হাজার ৭৮৩ টাকা।

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০২:০৬ এএম, ২০২০-০৭-২৪

স্বর্ণ বাজারে দামে আগুন; ভরিতে বাড়ছে ২৯১৬ টাকা, প্রতি ভরির বর্তমান দাম ৭২ হাজার ৭৮৩ টাকা।

স্বর্ণের ভরিতে প্রায় তিন হাজার টাকা বাড়ছে মাত্র এক মাসের ব্যবধানে। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭২ হাজার ৭৮৩ টাকা। দেশের ইতিহাসে আগে কখনো সোনার দাম এত বেশ ওঠেনি। শুক্রবার থেকে এই দাম কার্যকর হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির বিষয়টি জানায়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দাম বাড়ছে। সেই সঙ্গে দেশের বুলিয়ন মার্কেটে বাড়ছে সোনার দর। তাই দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ গত ২৩ জুন সোনার দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা বাড়ানো হয়েছিল। আজ শুক্রবার থেকেই ভরিতে বাড়বে ২ হাজার ৯১৬ টাকা। তাতে এক মাসেই সোনার দাম ভরিতে বাড়ল ৮ হাজার ৭৪১ টাকা। লাফিয়ে লাফিয়ে দাম বৃদ্ধি পাওয়ায় সোনার অলংকার মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে মনে করেন জুয়েলার্স ব্যবসায়ীরা।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা দেশে সোনার নতুন দর কার্যকর হবে। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭২ হাজার ৭৮৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৯ হাজার ৬৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ৫০ হাজার ৫৬০ টাকায়।

অবশ্য গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৬৯ হাজার ৮৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৬ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট ৫৭ হাজার ৯৭০ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৪৭ হাজার ৯৭০ টাকায়। আজ থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বাড়ছে।

২৩ জুন দেশের বাজারে যখন সোনার দাম বাড়ানো হয়েছিল তখন বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৭৬৯ মার্কিন ডলার। গত রাত সোয়া নয়টায় সেই দাম উঠেছে ১ হাজার ৮৮৯ ডলার।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর