dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


প্রায় ১কোটি ৬৫ লক্ষ টাকার ইয়াবা ও ব্যবহৃত ২টি গাড়িসহ চট্টগ্রামের লোহাগাড়ায় আটক ২ মাদক ব্যবসায়ী

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০১:৫৮ পিএম, ২০২০-০৭-২৪

প্রায় ১কোটি ৬৫ লক্ষ টাকার ইয়াবা ও ব্যবহৃত ২টি গাড়িসহ চট্টগ্রামের লোহাগাড়ায় আটক ২ মাদক ব্যবসায়ী

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক বিক্রেতাকে ৫৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি প্রাইভেট কার ও ১টি পিক-আপ(মিনি-ট্রাক) সহ আটক করে থানা পুলিশ।

আজ ২৪শে জুলাই সকাল সাড়ে ১১টায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানিয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা।

এ সময় ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত  ছিলেন।

আটককৃতরা হল রাঙ্গুনিয়া উপজেলার গোচরা পোমরা বুড়ির দোকান এলাকার হারাধন চক্রবর্তীর পুত্র জনি চক্রবর্তী(২১) এবং কুমিল্লা জেলার কোতোয়ালি কাপতান এলাকার বাবুল মিয়ার পুত্র মুহাম্মদ রাসেল(৩২)।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টায় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যার নির্দেশে ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহার দিঘীর পাড় এলাকা হতে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে জনি চক্রবর্তীর কাছ থেকে ৫০হাজার পিচ ইয়াবা এবং মিনি ট্রাক(পিক-আপ) গাড়িতে তল্লাশি চালিয়ে ৫হাজার পিচ ইয়াবাসহ ২মাদক বিক্রেতাকে আটক করে । 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা প্রেস ব্রিফিং বলেছেন, করোনায় থেমে নেই ইয়াবা পাচার। প্রতিদিন মহাসড়ক দিয়ে পাচার হচ্ছে ইয়াবার বড় বড় চালান। আমাদের লোহাগাড়া থানা পুলিশের টিম প্রতিদিন মহাসড়কে দুরপাল্লার বাস, প্রাইভেট কার ও মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে হাজার হাজার ইয়াবার চালান উদ্ধার ও অনেক মাদক বিক্রেতাকে আটক করেছি। তিনি আরও জানান, গতকাল রাতেও লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটু পুলিশি টিম মহাসড়কের লোহার দিঘীর পাড় এলাকায় পৃথক অভিযানে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে জনি মল্লিকের কাছ থেকে ৫০হাজার পিচ ও পিক-আপ গাড়িতে তল্লাশি চালিয়ে রাশেলের কাছ থেকে ৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোট ৫৫হাজার পিচ ইয়াবা, ২মাদক বিক্রেতা কে আটক করা হয়। ৫৫হাজার পিচ ইয়াবার আনুমানিক মুল্য ১কোটি ৬৫লক্ষ টাকা হবে বলেও তিনি জানান।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং
২৪জুলাই সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে সৌদর্প করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর