শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:২৪ পিএম, ২০২২-০২-১২
ম. মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়ি।
স্বাধীনতার ৫১ বছর পর এই প্রথম বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নবাসী।
শনিবার (১২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১০ টায় নাইক্ষ্যংছড়ি রেস্টহাউজ এর মাক্স মনিটর ও সেলাই মেশিন বিতরণ শেষে বেলা ১২ টায় দোছড়ি বিশাল জনসভায় যোগ দেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভা ও উদ্বোধন অনুষ্ঠানে বাল্ব জ্বালিয়ে স্থাপিত বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।
এসময় মন্ত্রী বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশে তিন পার্বত্য জেলায় ৫শত ৭৫ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ চলছে। দুর্গম এলাকার ৪২ হাজার পরিবারকে সোলার প্যানেল দেয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর তাই দেশ এগিয়ে যাচ্ছে। নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী দোছড়িতে আড়াই কোটি টাকার বিদ্যুৎ লাইন ও ১০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন কালে মন্ত্রী এসব কথা বলেন।
দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান ও তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় বিদ্যুৎ লাইনসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন কালে শীতার্ত মানুষের মাঝে কম্বল, ইউএনডি পি কর্তৃক ৩টি ধান মাড়াই মশিন, ১২ টি গভীর নলকূপ, কৃষকদের মধ্যে ২০ টি স্প্রে মেশিন, মুজিববর্ষের ১২ টি ঘর, ১২টি ছাগল ও প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ সাদেক,
অতিরিক্ত পুলিশ সুপার অসোক কুমার, পল্লী বিদ্যুৎ রামু এর জিএম শ্রী উজ্জল বর্ডুয়া, আওয়ামীলীগ নেতা ও বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান লালু, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ,ক্যানুওয়ান চাক, নাইক্ষ্যংছড়ির ইউএনও সালমা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, ১১ বিজিবির উপ- অধিনায়ক মেজর আহাদুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি ভাইস-চেয়ারম্যন মংহ্লা মার্মা, শামিমা আক্তার, বাইশারী ইউপি চেয়ারম্যান আলম কোম্পানি, আবু তাহের কোং এছাড়াও জেলা ও নাইক্ষ্যংছড়ি, আলীকদম, রোমা উপজেলার বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এর বিকাল সাড়ে ৩ টায় নাইক্ষ্যংছড়ি পর্যটন কেন্দ্রের নবনির্মিত রেষ্টুরেন্টের উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশোসিং এমপি, শেষে তিনি বান্দরবান এর উদ্দেশ্যে গমন করেন।
সংবাদ প্রেরক-
মু. মুবিনুল হক মুবিন
মোবাইল নং ০১৬৯০১২৮৩৮৩
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited