শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৪৩ এএম, ২০২১-০৯-০৭
কাউছার মাহমুদ দিদারঃ
দ্বিতীয় বিশ্ব যুদ্ধে মিত্র বাহিনীর পক্ষে বৃটিশ সৈনিক হিসাবে সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ কারী সন্দ্বীপ উপজেলার ৩ নং গাছুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবু বক্কর ছিদ্দিক পিতা আবদুল আজিজ এর জোষ্ঠ পুত্র NID NO.1517830300757 জম্ম তারিখ ৫ এপ্রিল ১৯০৭ ইং অনুযায়ী ১১৫ বছর পদার্পনে সংবাদ সম্মেলন করছেন। আজ ৩ সেপ্টেম্বর ২০২১ এনাম নাহার হাই স্কুলের মোড়ে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে বিকেল ৪ টায় উক্ত সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন শতাব্দীর মহানায়ক হাজার বছরের শেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোষ্ঠ কন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় এবং বৃটিশ হাই কমিশনের দৃষ্টি আকর্ষনার্থে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে অংশ গ্রহণকারী জীবিত বৃটিশ সৈনিক হিসাবে সম্মাননা এবং মাননীয় প্রধানমন্ত্রী ত্রান তহবিল হইতে আর্থিক অনুদানের জন্য বিনীত অনুরোধ করছি। তিনি আরো বলেন ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকারী ঘুণীঝড় ও জলোচ্ছ্বাসে আমার বসত বাড়ি সহ আমাদের যাবতীয় দলিল পত্রাদি বানের তোড়ে ভেসে যাই, যার কারনে আমার প্রয়োজনীয় দলিলাদি দিতে ব্যর্থ আমি মাতৃভূমি রক্ষার্থে বৃটিশ সৈনিক হিসাবে যুদ্ধে অংশ গ্রহন করি। আমার কোম্পানির নাম ২৪১ নং ডক কো- অপারেশন( ২) আমার সেনা ক্রমিক নম্বর ১৯৬৫১৭, তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচিতে প্রশিক্ষণ শেষ করে যুদ্ধে ঝাপিয়ে পড়ি। ভারতের বোম্বে মুম্বাই, আকিয়ার, দুলালি, মালয় এবং বার্মার রেঙ্গুনে যুদ্ধে শেষ করি। যুদ্ধ শেষে বৃটিশের রাজকীয় মোহনায় হয়ে অনন্য বৃটিশ সৈনিকের সাথে জাপান সফর করি। আমার স্ত্রী সহ ৯ জন ছেলে মেয়ে ভরন পোষণ ও সংসারের চাকা ঘুরাতে কৃষি শ্রমিক হিসাবে কৃষি কাজে মনোযোগ দি। বর্তমানে আমার একটা জরাজীর্ণ বসতঘর ও ভিটেমাটি ছাড়া আর কিছু নেই। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী ও বৃটিশ হাইকমিশনারের সার্বিক সহযোগিতা কামনা করি।
সংবাদ সম্মেলনে আবু বক্করের ৪ ছেলে ২ ভাতিজা সহ ২৫ জন আত্মীয় উপস্থিত ছিলেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited