dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


বিয়ে পাগল এক লন্ডনীর নাম আজাদীর হোসাইন

দৈনিক অনুসন্ধান    |    ০৭:২০ এএম, ২০২২-১০-১৬

বিয়ে পাগল এক লন্ডনীর নাম আজাদীর হোসাইন

 

(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

বিয়ে পাগল এক লন্ডনীর নাম আজাদীর হোসাইন। আজাদীর হোসাইনের লাম্পট্যের শিকার তার প্রথম স্ত্রী লন্ডনে বসবাসরত জমিলা বেগম। মানবেতর জীবন যাপনে ফেলে দিয়ে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে বিয়ে করার জন্য। তার স্ত্রী জমিলা বেগমের দেয়া আন্তর্জাতিক মানবাধীকার সংস্থার এক আবেদন পত্র সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় লম্পট আজাদীর হোসাইন একের পর এক প্রতারণার আশ্রয় নিয়ে নিজের হাতে বানানো একটি ডিভোর্স লেটার কনে পক্ষের নিকট প্রদর্শন করে প্রলোভনে ফেলার এক সুন্দর ফন্দি এঁটেছেন। অথচ তার স্ত্রীর দাবী তিনি স্ত্রীকে ডিভোর্স দেননি আদৌ। এমনকি ডিভোর্স দেয়া কিংবা ডিভোর্স মেনে নেয়া কোন পক্ষেরই সম্ভব নয় বলে জানা গেছে। তার স্ত্রী জমিলা বেগমের অভিযোগ থেকে আরো জানা গেছে, নানারকম প্রলোভনে স্ত্রী থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আজাদীর হোসাইন। খোঁজ নিয়ে জানা গেছে তার বাংলাদেশের গ্রামের বাড়ী মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার কয়েকজন গ্রাম্য ঘটককে নিয়োগ দিয়েছেন এ কাজে তাকে সহযোগিতা করার জন্য। তারা আইনের প্রতি তোয়াক্কা না করে টাকার লোভে লম্পট আজাদীর হোসাইনের ফরমাইশ মতো হয়তো এমন কোন কান্ড ঘটে যাবে বলা যায় না। সংবেদনশীল ঘটনা রূপ নিতে পারে কোন ভয়ংকর ট্রাজেডির। কোন সরলমনা অভিভাবকরা আজাদীর প্রতারনার ফাঁদে পড়ে হয়তো অবলা মেয়েটির সর্বনাশ করতে পারবে। হয়তো আজাদীর ছিটিয়ে দেয়া অর্থ কিংবা লন্ডনী বরের তকমাকে ব্যবহার করে এ দেশের কোন সহজ সরল পরিবারের বিবাহ যোগ্য কোন কন্যাকে বিয়ে করে ফেলতে পারে, কিন্তু সবকিছু চুষে নিয়ে শেষে আবার উচ্ছিষ্ট মনে করে ফেলে দিতে দ্বিধা করবে না লম্পট আজাদীর। তার চরিত্রই এমন। এমনকি সে ডমিষ্টিক ভায়োলেন্স এর একজন অভিয্ক্তু ব্যাক্তি। তার লন্ডনের স্ত্রী জমিলা বেগমের উপর নিজের হাত উঠিয়ে এই ভায়োলেন্স সৃষ্টি করেছেন। এখন অভিযুক্ত হয়ে তড়িগড়ি করে নতুন একটি বিবাহ করে বৃটেনের আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। গত এপ্রিল মাসেও চেষ্টা করেছিল আমি কুলাউড়া থানায় অভিযোগ করলে থানার তৎকালীন ওসি সাহেব এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এর হস্তক্ষেপে তার সেই চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে পুলিশের নিকট জন প্রতিনিধির মাধ্যমে প্রতিজ্ঞাপূর্বক সেযাত্রায় রক্ষা পায়। তবে তার স্ত্রী এই প্রতিবেদকের নিকট জোর দিয়ে বলেছেন তিনি বেঁচে থাকতে তার স্বামীর দুরভীসন্ধিমূলক ইচ্ছার প্রতিফলন ঘটাতে দেবেন না। তিনি আরও বলেন আমি জানতে পেরেছি যে তার এক বন্ধুর ডিভোর্স এর কাগজ চেয়ে নিয়ে এগুলো ডুপ্লিকেট করে তার কার্য্য সিদ্ধির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। লম্পট আজাদীর হোসাইন এখন প্রলোভন দিয়ে আরেকটি বাঙ্গালী মেয়ের জীবন নষ্ট করুক এটা তিনি চান না বলে এই প্রতিবেদকের নিকট জানিয়েছেন। তার গ্রামের বাড়ী বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামে। তার পিতা মৃত আরজান আলী একজন বহিস্কৃত শিক্ষক ছিলেন। গরীব পরিবারের সন্তান আজাদীর হোসাইন অর্থ ও নারী লোভী বলে জানিয়েছেন তিনি। তার ঔরসজাত ৩টি সন্তান ও স্ত্রী রেখে যে বিবাহ করতে উদ্যোগী হয় সে নিঃসন্দেহে অত্যান্ত বাজে লোক বলে আখ্যা দেন তিনি। আজাদীর হোসাইনের সাথে যোগাযোগ করলে তার ব্যবহৃত বাংলাদেশের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করলে তারা এমন অভিযোগ অস্বীকার করেন।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর