dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


শাহজাদপুরে এক সাংবাদিকের পরিবারকে গায়েব করে দেওয়ার হুমকি, থানায় জিডি

দৈনিক অনুসন্ধান    |    ১২:২৭ এএম, ২০২০-১০-১১

শাহজাদপুরে এক সাংবাদিকের পরিবারকে গায়েব করে দেওয়ার হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টারঃ
শাহজাদপুরের স্থানীয় সাংবাদিক  "দৈনিক আলোকিত সকাল" পত্রিকার বিশেষ প্রতিনিধি মিঠুন বসাককে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর)  সাংবাদিক মিঠুন বসাক বাদী হয়ে  জীবনের নিরাপত্তা চেয়ে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ডায়রীর সূত্রে জানা যায়, হুমকিদাতা শাহজাদপুর পৌর সদরের চালাশাহজাদপুর মহল্লার মৃত সোমা বসাকের ছেলে তপন বসাক তার বাড়িতে পুরানো ওয়াল ভেঙ্গে নতুন করে ওয়াল তৈরীর সময় সাংবাদিক মিঠুন বসাকের জায়গায় ঢুকে নতুন করে ওয়াল নির্মান করতে নিলে সাংবাদিক মিঠুনের বাবা বাধা প্রদান করলে তাকে অকথ্য ভাষায়  গালিগালাজ করে। খবর পেয়ে সাংবাদিক মিঠুন বাড়ীতে এসে তপন বসাককে জিজ্ঞাসা করলে তিনি মিঠুনকেও অকথ্য গালিগালাজ করেন এবং বেশ কয়েকবার তাকে মারার জন্য এগিয়ে আসেন। তখন আশেপাশের মানুষ ঘটনাস্থলে আসলে তিনি স্থান ত্যাগ করেন এবং যেতে যেতে সাংবাদিক ও তার পরিবারকে বাড়ী ছেড়ে দেওয়ার  হুমকিপ্রদর্শন করে বলেন, না গেলে পুরো পরিবারকে গায়েব করে দেওয়া হবে।

এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক ( তদন্ত  ) ফজলে আশিক জানান, সাংবাদিক পরিবারকে হুমকি প্রদানের ব্যাপারে সাংবাদিক মিঠুন বসাক বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 

শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ শফিকুজ্জামান শফি বলেন, একজন সাংবাদিক পরিবারকে বাড়ী ছাড়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় শাহজাদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শাহজাদপুর সাংবাদ ডটকম এর প্রকাশক শরীফ সরকার বলেন, আমরা সবাই সামজিক ভাবে মিলে মিশে বসবাস করি। আজ সাংবাদিক পরিবারকে গায়েব করার হুকমি দিয়েছে কাল অন্য কাওকে দিবে। এই তপন এর ক্ষমতার উৎস কোথায়, তার পিছনে কোন সন্ত্রাসী বাহীনি আছে যে একটা পরিবারকে গায়েব করার মত ক্ষমতা রাখে। আমি আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো সুষ্ঠ তদন্ত করে এর ব্যবস্থা গ্রহন করার জন্য।

এ বিষয়ে দৈনিক আলোকিত সকাল পত্রিকার বার্তা সম্পাদক শরিফুল ইসলাম সুজন বলেন, সারাদেশ জুড়ে আজ সাংবাদিক হামলা, হুমকির ও নির্যাতনের শিকার হচ্ছে। তপন আজ এক সাংবাদিক পরিবারকে গয়েব করার হুমকি দিয়েছে। একটা পরিবারকে গায়েব করে দেওয়ার ক্ষমতা কোথায় পায় বা এর পিছনের গডফাদার কে? তা ক্ষতিয়ে দেখার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি।
হুমকি প্রদানের বিষয়ে জানতে চেয়ে মুঠোফোনে বারবার চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় অভিযুক্ত তপন বসাকের কোন বক্তব্য পাওয়া যায়নি।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর