শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৫২ পিএম, ২০২৩-০৩-১৪
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে প্রবাসীর বসতবাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে নিয়ে গেছে নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল।
মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম গর্জনতলীর মোহাম্মদ হোসাইন প্রকাশ মিয়ার পুত্র প্রবাসী ইউনুছের বাড়ীতে ঘটে এ ঘটনা।
ডাকাতির শিকার প্রবাসী ইউনুছ জানায়, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। স্ত্রী কানিজ ফাতেমাকে দরজা-জানালা বন্ধ রেখে না খোলার নির্দেশ দেন।
এদিন তাদের ঘরে দু'জন রাজমিস্ত্রি বাসায় কাজ করেছেন। তারা সন্ধ্যা নাগাদ চলে যায়। তাদের চলে যাওয়ার পরেই ঘটে এ ঘটনা। ডাকাতরা তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে নগদ ৬৫ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণ।
প্রবাসীর স্ত্রী কানিজ ফাতেমা বলেন, স্বামী বাজারে চলে যাওয়ায় কুলের শিশুকে নিয়ে বিছানায় শুয়ে পড়েন। এসময় ২/৩ জন মুখোশ পরিহিত ডাকাত তাকে চাকু টেকিয়ে আলমিরার চাবি দিতে বলে। না দিলে তার কুলের শিশুকে খুন করা হবে বলে হুমকি দেয়। একপর্যায়ে ডাকাতরা চাবি পেয়ে আলমিরা খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি পুলিশ প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ধরনের ঘটনা কেহ জানায়নি, তবুও রাতে পুলিশ পাঠানো হবে বলে জানান তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited