dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


বান্দরবান, লামায় খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৪৬ এএম, ২০২১-০২-১৪

বান্দরবান, লামায় খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

মোঃ ইকরামুল হাসান, বান্দরবানঃ-

বান্দরবানের লামা উপজেলায় বাড়ির উঠানে খেলার সময় গলায় ওড়না পেঁচিয়ে ৯ বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈল্ল্যারচর নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা মনি (৯) লামা সদর ইউনিয়নের বৈল্ল্যারচর গ্রামের গোনার আগা পাড়ার আবুল কাসেমের মেয়ে ও হ্লাচ্ছাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

মেয়ের নানা নুরুল আলম ও পার্শ্ববর্তী বাড়ির জয়তুন বিবি জানান, দুপুরে পার্শ্ববর্তী বাড়ির শিশু মো. ইব্রাহিম নিহত শিশুর বাড়ির উঠোনে খেলতে গিয়ে চিৎকার দেয়। ইব্রাহিমের চিৎকার শুনে নিহত শিশুটির মা ও আশেপাশের লোকজন এসে স্বর্ণামণিকে উঠানে কাপড় শুকাতে দেয়া বাশেঁর (আড়ঁ) সাথে ওড়না গলায় পেঁচিয়ে ঝুলতে দেখেন। দ্রুত গলার ওড়না কেটে শিশুটিকে ফাঁস থেকে নামানো হয়। অনেকক্ষণ ঝুলে থাকায় ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ‘ঘটনার পরপরই মেয়ের পরিবারের লোকজন বিষয়টি আমাকে জানায়। বিষয়টি লামা থানাকে জানানো হয়েছে।’

ঘটনাস্থল থেকে লামা থানার এসআই আবু হানিফ বলেন, শিশুটির মৃত্যু হয়েছে।  লাশের প্রাথমিক সুরতহালও করা হয়েছে।

নিহত শিশুর মা পারভীন আক্তার কান্না করে জানান, একবছর আগে তার ২ বছরের আরেক ছেলে খালেদ বিন ওয়ালিদ পানিতে ডুবে মারা গেছে।

রিলেটেড নিউজ

জেলেদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে- ড. জিয়াউদ্দিন

জেলেদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে- ড. জিয়াউদ্দিন

দৈনিক অনুসন্ধান : সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে চৌত্রিশ জেলে পরিবারের মাঝে সরকারিভাবে সাড়ে আট লাখ টাক...বিস্তারিত


চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত


অতীতে শাসকরা শ্রমিকদের খবর রাখেনি: এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

অতীতে শাসকরা শ্রমিকদের খবর রাখেনি: এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার ...বিস্তারিত


জমি সংক্রান্ত বিরোধ:ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

জমি সংক্রান্ত বিরোধ:ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল এলাকায় আমজাদ হোসেন (২৫) নামের এক জামায়াত নে...বিস্তারিত


৫ দফা দাবিতে চকরিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল

৫ দফা দাবিতে চকরিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধিঃ পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অং...বিস্তারিত


চকরিয়া পৌরসভায় কর্মরত ঠিকাদারের  সাইট অফিসে দুর্ধর্ষ চুরি: ৫ লক্ষাধিক টাকার মেশিনারিজ লুট

চকরিয়া পৌরসভায় কর্মরত ঠিকাদারের সাইট অফিসে দুর্ধর্ষ চুরি: ৫ লক্ষাধিক টাকার মেশিনারিজ লুট

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধিঃ চকরিয়া পৌরসভার স্বপ্নপুরি থেকে মাতামুহুরী পর্যন্ত চলমান কাজের সাই...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর