dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে গলাকেটে হত্যা, প্রেমিক-প্রেমিকা গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ০১:৩৭ পিএম, ২০২১-০৩-১১

পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে গলাকেটে হত্যা, প্রেমিক-প্রেমিকা গ্রেফতার

পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার কুমারপাড়া-বাবুপাড়ায়।

এ ঘটনায় নিহতের পুত্রবধূ ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, নিহত নারীর নাম যমুনা পাল। গ্রেফতার দু’জন হলেন- যমুনা পালের পুত্রবধূ পলি রানী পাল ও তার কথিত প্রেমিক মেহেদী হাসান। মেহেদি সদর উপজেলার গোবরাতলা মহিপুরের গুলজার হোসেনের ছেলে।

বুধবার রাতে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাশুড়ি যমুনা পালকে গলাকেটে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পুত্রবধূ পলি রানী পাল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পরকীয়া দেখে ফেলায় এ হত্যার ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে গ্রেফতার মেহেদীকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বিকালে রিমান্ডে নেওয়া হয়েছে।  

প্রসঙ্গত, ৩ মার্চ দিবাগত রাতে শিবগঞ্জ পৌর এলাকার কুমারপাড়া-বাবুপাড়ার একটি ভাড়াবাসায় ওই নারীকে গলাকেটে হত্যা করা হয়।

পরদিন ৪ মার্চ বৃহস্পতিবার ভোরে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৫ মার্চ নিহতের ভাই কবির বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

পরে তদন্ত করে জানা যায়- শাশুড়ি তার পুত্রবধূর পরকীয়া দেখে ফেলায় এ হত্যার ঘটনা ঘটেছে।

জানা যায়, যমুনা পালের ছেলে পেশায় স্বর্ণকার। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে ধার দেনা করে তিনি পালিয়ে রাজশাহীতে অবস্থান করছেন।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর