শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১৭ পিএম, ২০২৩-১২-১৩
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
শীতের তীব্রতায় সবচেয়ে কষ্টে থাকে সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ। এসব অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন "স্বপ্নপূরণ হেল্পলাইন চাঁপাইনবাবগঞ্জ"।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে পৌর শহরের পুরাতন সিএন্ডবি ঘাটস্ত সুইমিং ক্লাব চত্বরে ১০০টি কম্বল এবং ৫ কেজি করে চাউল এলাকার শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় আরও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে ঘোষণা দেন প্রতিষ্ঠাতা আল মামুন সনি।
তিনি বলেন, শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। স্বপ্নপূরণের কার্যক্রমে সহায়তা দানকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
ফুলকুঁড়ি ইসলামি একাডেমির প্রধান শিক্ষক আবদুল আহাদ বিশ্বাসের সভাপতিত্বে ও "স্বপ্নপূরণ হেল্পলাইন চাঁপাইনবাবগঞ্জ" এর প্রতিষ্ঠাতা আল মামুন সনি'র সঞ্চালনায, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাঃ আবদুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদুল আরমান, ডিসট্রিক্ট ট্রেনিং কো-অর্ডিনেটর
জেলা শিক্ষা অফিস,
সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, মোঃ রাকিবুল ইসলাম জেলা শিক্ষা অফিস প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা শিক্ষা অফিসার মোহাঃ আবদুর রশিদ বলেন, দুর্ভোগহীন এক মানবিক সমাজ প্রতিষ্ঠায় "স্বপ্নপূরণ হেল্পলাইন চাঁপাইনবাবগঞ্জ" এর সকল কার্যক্রম দরিদ্র মানুষের মনে আশার সঞ্চার করেছে। আশা করি চাঁপাইনবাবগঞ্জে তাদের কার্যক্রম আরো সম্প্রসারিত হবে।
এইচটিসির অফিসার সাইদ হাসানের সহযোগিতা এবং প্রতিষ্ঠাতা আল মামুন সনি'র সার্বিক ব্যবস্থাপনায় উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন,
জাহিদ হাসান, খালিদ হাসান, হাসিন সাদ সৌমিক, তিন্নি রহমান, নুসরাত জাহান, জারিন, আল হাসিব,
মুরসারলিন, সোহাগ আলী, শিশির, সায়েম,
ফরহাদ সহ অন্য সদস্য ও স্থানীয় সূধীবর্গ।
উল্লেখ্য, "স্বপ্নপূরণ হেল্পলাইন চাঁপাইনবাবগঞ্জ" একটি সেচ্ছাসেবী সংগঠন। যা মানবিক দায়িত্ববোধে নিবেদিত তারুণ্যের আয়োজন। দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করাই এ সংগঠনের প্রয়াস। দেশের সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উৎকর্ষতা সাধনের স্বপ্ন নিয়ে স্বপ্নপূরণ সংগঠনটি দীর্ঘ সময় ধরে, জেলার বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited