শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:১৭ পিএম, ২০২২-০৭-০২
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর-চৌধুরী মোড়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় ঐ মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছে। শুক্রবার (০১ জুলাই) রাত সোয়া ৯ টার দিকে সদর উপজেলার মহারাজপুর-চৌধুরী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পলাশ (২৬) সদর উপজেলার মহারাজপুর গ্রামের ডালিমের ছেলে। একই ঘটনায় আহত ব্যক্তি হলেন মোটরসাইকেল আরোহী একই উপজেলার কৃষ্ণগোবিন্দপুর, মিয়াপাড়া গ্রামের একরাম মিয়ার ছেলে শিমুল (২৮)।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় চাঁপাইনবাবগঞ্জগামী একটি দ্রুতগামী ট্রাকের সাথে বিপরীতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ছিটকে পড়ে যায় তারা। স্থানীয়রা উদ্ধার করে ২৫০ সয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সদর মডেল থানার মহারাজপুর-চৌধুরী মোড় নামক স্থানে শিবগঞ্জ হতে বিপরীতমূখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক পলাশ (২৬), আরোহী শিমুল (২৮) ও অপর একজন গুরুতর আহত হয়।
তাদেরকে তাৎক্ষণিকভাবে ২৫০ সয্যা জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার পলাশকে মৃত ঘোষনা করেন। অপরদিকে, শিমুল ও অপর একজনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওসি আরও জানান, এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১৮৩১৬৬৩১
০১.০৭.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited