শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:৪৮ পিএম, ২০২৩-০৭-১০
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে টিপু সুলতান নামে এক যুবককে উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আপন দুই ভাইকে।
৯ জুলাই রোববার রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার স্লুইচগেট থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় আলমগীর হোসেন ও শামীম হোসেন নামে দু'জনকে। তারা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নের স্কুলপাড়ার মো. নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে, শনিবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন টিপু সুলতান। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দেন তার মা ঝর্ণা বেগম। ঝর্ণা বেগম জানান, শনিবার রাতে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় তার ছেলে। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরে অপরিচিত একটি মোবাইল ফোন থেকে কল করে ২৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি আরও জানান, টাকা না দিলে টিপু সুলতানকে হত্যার হুমকিও দেয় অপহরণকারীরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই ভিকটিম টিপু সুলতানকে উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
পুলিশের একধিক টিম সকাল থেকে ভিকটিম উদ্ধার ও অপহরণকারিদের গ্রেপ্তারে চেষ্টা চালায়। পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা অভিযানিক দলকে প্রযুক্তিগত সহায়তা দেন।
অপহরণকারিরা অসংখ্যবার তাদের অবস্থান পরিবর্তন করেন। অবশেষে গোদাগাড়ি উপজেলার স্লুইচগেট এলাকায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। সেখানেই ভিকটিম টিপু সুলতান, অপহরণকারি আলমগীর ও শামীমকে পাওয়া যায়।
ওসি সাজ্জাদ হোসেন আরও জানান, এ ঘটনায় রাতে মামলা হয়েছে। অপরহণের এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না সেই বিষয়টি জানতে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited