dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে ভোটের আগেই ককটেল আতঙ্ক

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৪৫ পিএম, ২০২৪-০১-০৬

চাঁপাইনবাবগঞ্জে ভোটের আগেই ককটেল আতঙ্ক

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের চত্তর, জেলা নির্বাচন অফিস, এমনকি রিটার্নিং কর্মকর্তার বাসভবনের পাশে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভোটের মাঠে আতঙ্ক ছড়াতে আওয়ামী লীগের প্রার্থীর রাজনৈতিক কার্যালয়ের সামনে, বিএনএমের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তারা। নির্বাচন ঘিরে প্রতিনিয়তই ককটেল বিস্ফোরণ হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ-১ ও ৩ আসনের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। ফলে ভোটারদের মধ্যে ছড়িয়েছে ককটেল আতঙ্ক। এ আতঙ্কে বেশ কয়েকটি এলাকায় ভোটার উপস্থিতি কমতে পারে বলে দাবি করছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের লাভাঙ্গা-সুন্দরপুর, নয়ালাভাঙ্গা, মরদনা, ছত্রাজিতপুরসহ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ এখন নিত্যদিনের ঘটনা। এসব এলাকায় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত যত্রতত্র ককটেল বিস্ফোরণ ঘটে। শুধু প্রতিপক্ষকে ভয় দেখাতেই মুহুর্মুহু ককটেল বিষ্ফোরণ করা হয়।

শিবগঞ্জের লাভাঙ্গা-সুন্দরপুর এলাকার বাসিন্দা সাদিকুল ইসলাম বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রতি রাতেই এলাকায় ককটেল বিস্ফোরণ হয়। বাড়ির পাশে, রাস্তায়, হাটে-বাজারে ককটেল বিস্ফোরণের বিকট আওয়াজে তার বাড়ির লোকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

একই এলাকারই বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ভোটকে কেন্দ্র করে এলাকাতে ককটেল বিস্ফোরণ বেড়ে গেছে। এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় মানুষ ভোটকেন্দ্রে যাবে কি না, এ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

শিবগঞ্জের পৌরসভার মরদনা এলাকার জাইদুল বলেন, ভোটকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। যার কারণে ওই এলাকায় ককটেল মজুদ করছে দুষ্কৃতকারীরা। র‍্যাব-পুলিশ সামান্য উদ্ধার করতে পারলেও এখনও বেশ কয়েকটি আস্তানায় ককটেল মজুদ করা হচ্ছে।

সম্প্রতি শিবগঞ্জের লাভাঙ্গা-সুন্দরপুর এলাকায় অব্যবহৃত একটি বাড়ি থেকে ৪১টি ককটেল উদ্ধার করে র‍্যাব। এ বিষয়ে রাজশাহী র‍্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস জানান, ককটেলগুলো নির্বাচনকালীন সহিংসতায় ব্যবহৃত হতো বলে ধারণা তাদের। ভোটারদের আতঙ্কিত না হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, দুষ্কৃতকারীদের সব ধরনের অপকর্ম ঠেকাতে সব সময় প্রস্তুত রয়েছেন র‍্যাব সদস্যরা।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জেলা নির্বাচন অফিস, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বর, জেলা প্রশাসকের বাসভবনের পাশে টেনিস গ্রাউন্ড, জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশে, চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদের রাজনৈতিক কার্যালয়ের সামনে, বিএনএম প্রার্থী আব্দুল মতিনের বাড়ি, জেলা কারাগারের সামনে, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিনের বাড়ি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গুরুত্বপূর্ণ এলাকায় এলোপাতাড়িভাবে আবাসিক এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এত ককটেল বিস্ফোরণ ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুর্বৃত্তদের ধরতে পারছে না। এ নিয়ে চলছে নানা সমালোচনা।

যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও রিটার্নিং কর্মকর্তা বলছেন, ভোট নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। সাধারণ ভোটারদের আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেন, 'আমরা কোনো ধরনের শঙ্কায় নেই। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। গোয়েন্দা সংস্থা কাজ করছে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা সুষ্ঠু নির্বাচন করব। কোনোভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো বিষয়ই এ জেলায় ঘটবে না।'

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর