dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের সাফল্য--আলোচিত ছিনতাই ও হত্যা মামলায় গ্রেপ্তার ২

দৈনিক অনুসন্ধান    |    ০৯:২৫ পিএম, ২০২২-১০-১১

চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের সাফল্য--আলোচিত ছিনতাই ও হত্যা মামলায় গ্রেপ্তার ২

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার-আড়গাড়াহাট সড়কে ছিনতাই ও হত্যা মামলার ঘটনায় সরাসরি জড়িত আসামি লালচান ও রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার হত্যা ও ছিনতাই মামলায় ২ জনকে গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।

আসামিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ি এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে মো. লালচান (৩১) ও একই উপজেলার চাকলা ডুবলিপাড়ার
আব্দুস সামাদের ছেলে মো. রুবেল (২৬)। রোববার (৯ অক্টোবর) দুপুরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

জানা গেছে, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় ও ডিবি পুলিশের এসআই আসগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ৪ দিনের মাথায় লালচান ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ আসামিদের গ্রেপ্তার অভিযান শুরু করে।

পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে এসে আসামীদের দেয়া তথ্যর ভিত্তিতে নাচোল উপজেলার বহিপাড়া চন্দনা গ্রামে আসামি রুবেলের বোনের বাড়ি থেকে নিহত জুয়েলের ছিনতাই করে নিয়ে যাওয়া একটি মোবাইল উদ্ধার করা হয়।
আসামিদেরকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার শেষ সীমানায় গোমস্তাপুর উপজেলার বেলালবাজার-আড়গাড়াহাট সড়কের কুইচাগাঁড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে জুয়েল নামে ১ পেয়ারার বাগান ব্যবসায়ী নিহত ও সাদ্দাম নামে অপর ১ জন আহত হয়।

 

ফয়সাল আজম অপু, 

চাঁপাইনবাবগঞ্জ

০১৭১২৩৬৩৯৪৬

১১.১০.২০২২

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর