শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১৬ এএম, ২০২১-০৫-২৮
কাউছার মাহমুদ দিদারঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ "ইয়াস" ও পূর্ণিমার অতি জোয়ারের প্রভাবে চৌকাতলি ০৬ নং ওয়ার্ডে আংশিক বেড়িবাঁধ ভেঙ্গে যায়। সাংসদ দ্বীপ রত্ন আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপির প্রচেষ্টায় ২০১৬সালে সন্দ্বীপের চারদিকে ব্লক বেড়িবাঁধ নির্মাণের জন্য ২৩৬কোটি টাকার প্রকল্পের কাজ বরাদ্দ দেওয়া হয়েছে এবং ২০২০ সালে ১১৯কোটি টাকার কাজ বর্তমানে চলমান রয়েছে বলে জানা গেছে।
সারিকাইত ইউনিয়নের দক্ষিন-পূর্ব ও পশ্চিমে স্থায়ী ভাবে উন্নত মানের ব্লক বেড়িবাঁধ কাজের ঠিকাদার ডলি কনস্ট্রাকশনের ব্যাপক গাফিলতি, অলসতা ও অদক্ষতার কারণে নির্ধারিত সময়ে ব্লক বেড়িবাঁধের কাজ সম্পূর্ণ হয়নি বলে জানান সারিকাইত ইউনিয়ন পরিষদ এ-র চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির।
গত ১৬ নভেম্বর ২০২০ সালে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবঃ জাহিদ ফারুক এমপি সন্দ্বীপ সফর কারায় কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সূধি সমাবেশে প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে সাংসদ বলেন, ডলি কনস্ট্রাকশনের গাফিলতির কারণে আমার বেড়িবাঁধ কাজের অগ্রগতি নেই। এই ডলি কনস্ট্রাকশন দুই মাসের কাজ দুই বছরেও সম্পন্ন করতে না।
গতকাল ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে সারিকাইত চৌকাতলী বেড়িবাঁধ আংশিক ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে সাংসদ মাহফুজুর রহমান মিতা এমপি ভিডিও কনফারেন্স এ জোয়ারে প্লাবিত এলাকা দেখেন এবং উপজেলা নির্বাহী অফিসার জে পি দেওয়ান পরিদর্শনে আসেন। অল্প সময়ের মধ্যে বেড়িবাঁধ মেরামতের কাজ হবে বলে আশ্বাস প্রদান করেন। সাংসদের প্রতিনিধি হিসেবে দ্রুত জোয়ারে প্লাবিত এলাকা পরিদর্শন করতে আসেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন। দ্রূত বেড়িবাঁধের কাজ করা না হলে উপকূলে জোয়ারের পানি ঢুকে ব্যাপক ক্ষতির সম্ভবনা আছে বলে জানা গেছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited