শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২৬ পিএম, ২০২৩-০৬-১৫
মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুমধুম থেকে ২০০০ প্যাকেট বিদেশী সিগারেটসহ ৪জনকে আটক ও পাচারকাজে ব্যবহারিত ২ সিএনজি গাড়ি জব্দ করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল আনুমানিক এগারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম তদন্ত কেন্দ্রের একদল পুলিশ অভিযানকালে এসব উদ্ধার করতে সক্ষম হয়।
অভিযান চলাকালীন নাইক্ষ্যংছড়ি থানাধীন উত্তর ঘুমধুম ৬ নং ওয়ার্ডের বড়ুয়া পাড়া রাসেল বড়ুয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর তল্লাশী অভিযান পরিচালনা করে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ। এসময় সন্দেহজনক ২ টি সিএনজিকে সিগন্যাল দিলে গাড়িতে থাকা বিদেশী সিগারেটসহ আসামীরা পালানোর চেষ্টা করলে তাদের আটক ও বিদেশী সিগারেট জব্দ করতে সক্ষম হয় পুলিশ।
জব্দকৃত সিএনজি দুইটি তল্লাশি করে প্রতিটিতে ১০০ বক্স (১০০০প্যাকেট) করে মোট ২০০ বক্স (২০০০ প্যাকেট) বিদেশী সিগারেট ও দুটি সিএনজি জব্দ করা হয়।
আটককৃত আসামিরা হল নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম আজুখাইয়া এলাকার গুরা মিয়ার পুত্র মন্জুর ড্রাইভার (২৭), একই এলাকার আহাম্মদ হোসেনের পুত্র হারুনুর রশিদ ড্রাইভার (২৫), উখিয়ার রাজাপালং ইউপির পূর্ব দরগাহরবিল এলাকার হোছন আলীর পুত্র সরোয়ার কামাল, ও আলী হোসেনের পুত্র তৌহিদুল ইসলাম ইমরান।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টার) সোহাগ রানা এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসী করে ৪ পাচারকারীকে বিদেশী সিগারেটসহ আটক ও পাচার কাজে ব্যবহারিত ২ টি সিএনজি জব্দ করাহয়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) টানটু সাহ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মালা রুজু করা হয়েছে এবং পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সংবাদ প্রেরক
মু. মুবিনুল হক মুবিন
উপজেলা প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি
মোবাইল নং
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited