শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:৩৭ এএম, ২০২৩-০৬-২৫
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ৫নং রহনপুর ইউনিয়নের মিশন মোড়ের কর্ণেলিউসের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার পাশে থেকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৫।
গ্রেফতার কৃত আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকার মোঃ আশরাউল ইসলাম ও মোছাঃ খাইরুন্নেছা বেগমের ছেলে মোঃ লুৎফর রহমান ভোদু (৫৫)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫ এর একটি অপারেশন দল ২৩ জুন ২০২৩ ইং তারিখ ৮টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ৫নং রহনপুর ইউনিয়নের মিশন মোড়ের কর্ণেলিউসের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার পাশে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী লুৎফর রহমান ভোদু (৫৫), পিতা-মোঃ আশরাউল ইসলাম, মাতা-মোছাঃ খাইরুন্নেছা বেগম, সাং-কানসাট বাজার, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করে।
তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পূর্বে মাদক সংক্রান্ত দুটি মামলা রয়েছে। গাঁজা চালানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ আটক করা হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited