dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


বান্দরবান আলীকদমে ২৬৮পিচ অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী

দৈনিক অনুসন্ধান    |    ১০:২২ এএম, ২০২১-০৪-৩০

বান্দরবান আলীকদমে ২৬৮পিচ অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী

জমির উদ্দিন, আলীকদম উপজেলাঃ

বান্দরবানের আলীকদমে থানচি সড়কের ২৬কিলোমিটার এলাকার উন্ডিপাড়ায় পাচারকারীদের হাত থেকে ২৬৮পিচ অবৈধ কাঠ জব্দ করেছে বাংলাদেশ  সেনাবাহিনী। যার বর্তমানে বাজার মূল্য ৪২লক্ষ টাকার উপরে। 

বৃহস্পতিবার (২৯ শে এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের অভিযানে এ কাঠ জব্দ করা হয়।

আলীকদম সেনাবাহিনী জানায়, "আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার পয়েন্টের উন্ডিপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জনসহ বিভিন্ন প্রজাতির ২৬৮পিচ মূল্যবান কাঠ জব্দ করা হয়। এসব গাছের আনুমানিক পরিমান আড়াই হাজার ঘনফুট। যার বাজার মূল্য প্রায় ৪২লক্ষ টাকার উপরে।"

আলীকদম সেনা জোনের জোন জেসিও ওয়ারেন্ট অফিসার ইকরাম জানান, "গোপন সংবাদের ভিত্তিতে চোরাই পথে পাঁচারের জন্য রাখা কাঠ জব্দ করেছি।" সেনাবাহিনীর দুইটি টিম এ অভিযান পরিচালনা করে। জব্দকৃত কাঠগুলো লামা বনবিভাগের তৈন রেঞ্জারকে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত: বান্দরবানের থানচির রিজার্ভ ফরেস্ট থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে থানচি থেকে বান্দরবান সড়ক পথে গাছের পারমিট বন্ধ করে দেয় বান্দরবান বন বিভাগ। পরে চোরাই কাঠ ব্যবসায়ীরা থানচির রিজার্ভ ফরেষ্টের এসব কাঠ থানচি থেকে আলীকদম সড়কপথে আলীকদম হয়ে লামা দিয়ে পাচার করার অভিযোগ রয়েছে। রিজার্ভ ফরেস্টের গাছ রক্ষায় থানচির মত আলীকদম লামা সড়ক পথেও গাছ পরিবহন বন্ধ করার দাবী ওই এলাকার  সাধারণ মানুষের।

রিলেটেড নিউজ

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর