dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি, কাতার (বি.বি.এস.কিউ.) এর উদ্যোগে “বাংলাদেশের মহান বিজয় দিবস এবং কাতারের জাতীয় দিবসে ব্যাডমিন্টন প্রতিযোগিতা’ ২০২১ উৎযাপন

দৈনিক অনুসন্ধান    |    ০৭:১৯ এএম, ২০২১-১২-২১

বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি, কাতার (বি.বি.এস.কিউ.) এর উদ্যোগে “বাংলাদেশের মহান বিজয় দিবস এবং কাতারের জাতীয় দিবসে ব্যাডমিন্টন প্রতিযোগিতা’ ২০২১ উৎযাপন

আহসান উল্যাহ সজিব, দোহা,কাতারঃ
বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি, কাতার (বি.বি.এস.কিউ.) কাতারে বসবাসরত খেলাধুলা-প্রিয় বাংলাদেশী ভাইদের সুস্বাস্থ্যের জন্য এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষে প্রতিমাসে একটি ঘরোয়া প্রতিযোগিতা ছাড়াও বছরে একটি আর্ন্তজাতিক মানের ব্যাডমিন্টন প্রতিযোগীতার আয়োজন করে থাকে। এটি অনুষ্ঠিত হয় প্রতিবছর ডিসেম্বরের শেষ সপ্তাহে “বাংলাদেশের মহান বিজয় দিবস এবং কাতারের জাতীয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতা’ নামে। এরই ধারাবাহিকতায় গত ১৭ই ডিসেম্বর ২০২১ শুক্রবার রাত ৯:০০ ঘটিকায় কাতারের আল-তুমামায় অবস্থিত আমেরিকান একাডেমী স্কুলের ইনডোরে অনুষ্ঠিত হয়ে গেল “বাংলাদেশের মহান বিজয় দিবস ও কাতারের জাতীয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২১”-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। ১৬ ও ১৭ ডিসেম্বর, দুইদিন ব্যাপি এই আয়োজনে গ্রুপ এ, বি, সি, একক উন্মুক্ত, বয়োজেষ্ঠ্য (৪০ বছরের উর্দ্ধে) ও বালক (অনুর্দ্ধ ১৭ বছর) এই ৬টি বিভাগে কাতারে বসবাসরত ১৫০জন বাংলাদেশী খেলোয়াড় অংশগ্রহন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য, সরাসরি বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ বিমানের দুইজন প্রতিযোগীর অংশগ্রহন। বাংলাদেশ বিমানের রাফাজ উদ্দীন ও সিনহা বয়োজেষ্ঠ্য ও বি গ্রুপ চ্যাম্পিয়ন হন। একক উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন হন ইউসুফ বাবু। এছাড়াও এ-গ্রুপ চ্যাম্পিয়ন রিপন ও নির্মল, সি-গ্রুপ চ্যাম্পিয়ন শাকিব ও ফয়েজ এবং অনুর্ধ ১৭ বয়সের চ্যাম্পিয়ন ফায়জান ও মাহি।

প্রতিযোগীতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ জসীম উদ্দিন,এনডিসি। সংগঠনের সভাপতি জনাব আলমগীর হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর ড. মুস্তাফিজুর রহমান, কাউন্সেলর ও দূতালয় প্রধান (রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক) জনাব মাহবুর রহমান, বাংলাদেশ কমিউনিটি কাতার এর সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, জনাব ওমর ফারুক চৌধুরী, জনাব মতিন পাটোয়ারী, জনাব শাহজাহান সাজু এবং জনাব ইয়াসিন মিঁয়া। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের সকল উর্দ্ধতন কর্মকর্তা সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রবীন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যকদর্শকের উপস্থিতিতে প্রতিযোগিতার আকর্ষনীয় বিষয় ছিল পিক-কুইক এ্যাপস্ ও মুন-দোহা ট্রাভেলস্-এর সৌজন্যে র‌্যাফেল-ড্র। সম্পূর্ণ আয়োজনটি সফল করতে যে সকল প্রতিষ্ঠান স্পন্সর করেছেন তাদের মধ্যে অন্যতম- বাংলাদেশ কমিউনিটি কাতার (বি.সি.কিউ.), পিক-কুইক গ্রুপ, পিক-কুইক এ্যাপস্, কিউ-মার্ট হাইপার মার্কেট, গোল্ডেন মার্বেল, পার্ক ইন্টারন্যাশনাল স্কুল এান্ড কলেজ, ক্যাপিটাল হাইপার মার্কেট, আল-কামার ইলেক্ট্রনিকস্ ইকুইপমেন্টস্, আল-মাহরোজা ও ফ্রেশ সুপার মার্কেট, সানসিটি গ্রুপ, ব্ল্যাকহিল গ্যারেজ এন্ড স্ক্র্যাপ, ফ্রান্স লিমুজিন, ব্রাইডাল বিউটি সেলুন এবং হারিসনা রেষ্টুরেন্ট।
কাতারে বসবাসরত সমস্ত বাংলাদেশীর প্রতি বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি’র আহবান- আপনারা কাজের ফাঁকে সুস্বাস্থ্যের জন্য নিয়মিত খেলাধুলা করুন এবং বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হয় এমন কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখুন।

রিলেটেড নিউজ

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে "আমরা মুজিব" এর আয়োজনে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত


ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত


ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত


নিউইয়র্কে সন্দ্বীপের

নিউইয়র্কে সন্দ্বীপের "আমানউল্লা প্রবাসী কল্যাণ পরিষদ" ইউ এস এ'র বনভোজন

দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ  আমান...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর