শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:১৩ পিএম, ২০২৩-০৬-০১
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ :
প্রবাসী বাংলাদেশিরা ইতালিতে অনেক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন শুধুমাত্র ইতালিয়ান ভাষা ও এখানকার আইন না জানার কারনে । বর্তমানে ইতালিয়ান সরকারের অধীনে বিভিন্ন শহরে অন্যান্য ভাষাবাসীর পাশাপাশি বাংলাদেশিরাও কাফ অফিসের মাধ্যমে অনেক ধরণের সুযোগ সুবিধা পাচ্ছেন। ইতালি ভেনিস মেস্ত্রে সেন্টারের স্বনিকটে ভিয়া জুসেপ্পে ভের্দি ২৯ নাম্বারে প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের লক্ষে উদ্বোধন করা হয়েছে এ আর হেল্প সার্ভিস । প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোঃ মশিউর রহমানের পরিচালনায় উপস্থিত অতিথিরা ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে অফিসের যাত্রা শুরু করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিসে বসবাসরত বাংলা কমিউনিটির আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্হানীয় গণমাধ্যম কর্মীরা।
প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ মশিউর রহমান বলেন আমাদের এই অফিসের মাধ্যমে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের আইনগত অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের সার্ভিস-কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই বিপুল সংখ্যক মানুষদের আইনগত বিষয়ে পরামর্শ দেওয়াই আমাদের উদ্দেশ্য। তিনি আরো বলেন অনেক প্রবাসীদের মাঝে ইতালির আইন সম্পর্কে কোন ধারণা নেই। পাশাপাশি ইতালীয়ান ভাষা নিয়েও সমস্যায় পড়তে হয়। ফলে প্রবাস জীবনে তারা নানা হয়রানির শিকার হন। আর এই সমস্যার দূর করতে এই সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এবং তিনি এ আর হেল্প সার্ভিসের পক্ষ থেকে উকিলের মাধ্যমে প্রবাসীদের যে কোন ধরনের আইন বিষয়ক নানা তথ্য ও সহযোগিতা সেবা দেবেন বলে আশ্বস্ত করেন।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited