শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:০৬ পিএম, ২০২২-১১-২৭
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী গোলাম রাব্বানীর আলোচনা সভায় নারী পুরুষের উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বর্তমান সাবেক এমপি আসন্ন দ্বাদশ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী গোলাম রাব্বানীর নির্বাচনী আলোচনা সভা এক পর্যায়ে জনসভায় পরিনত হয়। শনিবার (২৬ শে নভেম্বর) বিকালে পুকুরিয়ার নিজ বাড়িতে আলোচনা সভায় বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোঃ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোঃ আলকেশ আলী, মোঃ আলম, আবুল কালাম, বাশির উদ্দিন প্রমুখ। দশম জাতীয় সংসদ সদস্য থাকাকালীন সময় গোলাম রাব্বানীর উন্নয়নমূলক কাজের ব্যপক উন্নয়নের কথা বক্তারা তুলে ধরেন।
গোলাম রাব্বানীর নির্বাচন বিষয়ক আলোচনা সভায় কয়েক হাজার মহিলা নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যা সবার নজর কেড়ে তাক লাগিয়ে দিয়েছে।
মত বিনিময় সভায় গোলাম রাব্বানী বক্তব্য বলেন আমাকে জনগণ কতটা ভালোবাসে সেটা আজ বুঝলাম। আমি একজন সাবেক সংসদ সদস্য, তারপর কোনো প্রচারণা ছাড়া আমার এই মত বিনিময় সভায় নারী পুরুষের ঢল নামে।
আমার মন ভরে গেছে, আমাকে ভালোবেসে, সফল করতে ভাই বোনেরা সবাই এসে উপস্থিত হয়েছে। বাসার সামনে গিয়ে দেখা যাই ৩ থেকে ৪ হাজার নারী পুরুষের ভিড়। তিনি বলেন জনগণ আমাকে আবারও এমপি হিসাবে দেখতে চাই সেই জন্য জনগণ আমার কাছে সবাই ছুটে এসেছে বলে উল্লেখ করেন কানসাট পল্লী বিদ্যুৎ আন্দোলনের নেতা ও সাবেক এমপি গোলাম রাব্বানী।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী এমপি সাংবাদিক দের কে জানান শিবগঞ্জে অসহায়, মানুষের পাশে ছিলাম, এখনো আছি ও আগামীতেও থাকব ইনশাল্লাহ। তিনি আরো বলেন আমি একজন নৌকার কর্মী হিসেবে শিবগঞ্জে ২০১৪ সালে জামায়াত-বিএনপির তান্ডব রুখে দিয়েছিলাম, আগামীতেও তারা যদি আবারো অরাজকতা সৃষ্টি করে, তাহলে আমি ঘরে বসে থাকব না। ২০১৪ সালে যেমন মাঠে ছিলাম আবারও মাঠে থাকবো ইনআশাল্লাহ কথা দিলাম। দল আমাকে নৌকা প্রতিক দিলে জয়ী হবো নিশ্চিত।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচার ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করার লক্ষে আপনারা আমার জন্য দোয়া করবেন ও ভোট দিবেন।
সব শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ জাতীয় চার নেতার রুহের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করা হয় ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited