শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:২৯ পিএম, ২০২৪-০২-২০
ঈদগাঁও প্রতিনিধি।
কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলায় অবৈধ ১০ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। গত ১৯ -২০ ফেব্রুয়ারী দুই দিন ব্যাপী পরিচালিত অভিযানে এসব জরিমানা আদায় করা হয়।
উক্ত অভিযানে ১০ টি অবৈধ ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা ভঙ্গ করায় সর্বমোট ৩৩ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
এ সময় দু'টি ভাটার চুল্লি ধ্বংস করে দেয়াসহ চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়েছে। একই সাথে ভাটা গুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। তবে, ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়ায় লোকালয় ও ফসলী জমিতে স্হাপিত টি কে ব্রিক ফিল্ড বরাবরের মতই ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার'র পরিদর্শক মুসআব ইবনে রহমান বলেন, প্রথম দিনের অভিযানে রামু উপজেলার ৫ টি ব্রিক ফিল্ডকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) পরিচালিত অভিযানে ঈদগাঁও উপজেলার দিবা ব্রীক ফিল্ডকে ২ লক্ষ টাকা, এসএমএ ব্রিক ফিল্ডকে ৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, আরএমএম ব্রিক ফিল্ডকে ৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, এম কে ব্রিকফিল্ডকে ১ লক্ষ টাকা ও আরকেসি ব্রিক ফিল্ডকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। অভিযানে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, সিনিয়র কেমিস্ট মোঃ আবদুছ ছালাম, পরিদর্শক ফাইজুল কবির ও মুসাইব ইবনে রহমান উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পুলিশের সদস্যবৃন্দ, র্যাব ১৫ এর টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
২০/২/২০২৪ খ্রি.
সেলিম উদ্দিন, ঈদগাঁও -
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited