dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি ও ৫৯ বিজিবির পৃথকভাবে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান    |    ০৮:৪৯ এএম, ২০২৪-০৩-২৭

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি ও ৫৯ বিজিবির পৃথকভাবে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সমাজের অসহায়, দরিদ্র, দু:স্থদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটালিয়ন ও ৫৯ (রহনপুর) ব্যাটালিয়ন প্রায় ২ শতাধিক মানুষের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।

বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যানপুরে ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়ন সদর দপ্তরে ১০০ জনকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামানসহ বিজিবির সদস্যরা।

অপরদিকে একই সময়, রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি কর্তৃক গোবরাতলায় অবস্থিত ব্যাটালিয়ন সদরে ১০০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সেখানে উপস্থিত থেকে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ান ৫৯ বিজিবি অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন রহনপুর ব্যাটেলিয়ানের সি ও লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। 

বিজিবি জানায়, এবছর প্রধানমন্ত্রী ইফতার পার্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন, যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে, তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বিজিবি মহাপরিচালক এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন। 

এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এসব ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর