dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ঈদগাঁওতে আসামির স্ত্রীসহ দুই শিশুসন্তানকে গ্রেপ্তার করায় এসআই প্রত্যাহার

দৈনিক অনুসন্ধান    |    ১০:০৯ পিএম, ২০২৩-০৩-২৩

ঈদগাঁওতে আসামির স্ত্রীসহ দুই শিশুসন্তানকে গ্রেপ্তার করায় এসআই প্রত্যাহার

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মামলার আসামিকে না পেয়ে তার দুই শিশুসন্তানসহ স্ত্রীকে গ্রেপ্তারের ঘটনায় ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, এসআই গিয়াস উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে নিয়ে আসা হয়েছে।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শিশুসহ ওই নারীকে থানা হাজতে রাখার বিষয়টি নজরে আসে। ওই নারী ফরিদা ইয়াসমিন ঈদগাঁও উপজেলার পূর্ব ফরাজী পাড়ার বাসিন্দা মো. শাহজাহানের স্ত্রী। স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলায় দুই শিশুসহ ওই নারীকে গ্রেপ্তার করার বিষয়টি পুলিশের বিধানে নেই।

 এ ঘটনায় বুধবার (২২ মার্চ) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনার তদন্তের পর বৃহস্পতিবার সকালে গিয়াস উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশের বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবিরের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু, সদর উপজেলা যুবলীগ নেতা মিজানুল হক, ভুক্তভোগী নারী ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

ইমরুল হাসান জানান, গত সোমবার পূর্ব ফরাজী পাড়া এলাকায় শাহজাহান ও হারুন অর রশীদের মধ্যে নলকূপের পানি চলাচল নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহজাহান হারুন অর রশীদকে আঘাত করেন। স্থানীয়রা আহত অবস্থায় হারুনকে হাসপাতালে নিয়ে যায়।

ওই ঘটনার খবর পেয়ে ঈদগাঁও থানার এসআই গিয়াস উদ্দিন বিকালে শাহজাহানের বাড়িতে অভিযান চালায়। এ সময় শাহজাহানকে না পেয়ে তার স্ত্রী ফরিদা ইয়াসমিনসহ দুই শিশুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে হারুন অর রশীদের স্বজনদের থানায় ডেকে নিয়ে মামলা রেকর্ড করে আদালতে সোপর্দ করে। তবে বুধবার আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর