শিরোনাম
ইলিয়াছ কামাল বাবু, সন্দ্বীপ ব্যুরো প্রধান | ১১:৪৩ পিএম, ২০২০-০৮-১৫
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সন্দ্বীপ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন সমূহ দেশের চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে নানা কর্মসূচী পালন করেছে।
কর্মসূচীর মধ্যে ছিলো- কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারন, জাতীয় পতাকা অর্ধনমিতকরন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন, দোয়া মাহফিল, আলোচনা সভা, পুরস্কার ও গাছের চারা বিতরন।
কবি আবদুল হাকিম অডিটোরিয়ামের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এমপি মাহফুজুর রহমান মিতা। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার শাহজাহান বিএ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাইন উদ্দিন মিশন, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ প্রমুখ।
কমপ্লেক্সের মুক্তিযোদ্ধা সমাবেশ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংসদ মাহফুজুর রহমান মিতা, বিশেষ অতিথি ছিলেন- মাস্টার শাহজাহান বিএ, মাইন উদ্দিন মিশন। মুক্তিযোদ্ধা সমাবেশে সভাপতিত্ব করেন- যুদ্ধকালীন কমান্ডার রফিকুল ইসলাম।
এ ছাড়া অংগ সংগঠন সমূহের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন-পৌর আওয়ামীলীগ সভাপতি মোক্তাদের মাওলা সেলিম, সাধারন সম্পাদক সফিকুল মাওলা, উপজেলা যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি
মাহফুজুর রহমান সুমন, সাধারন সম্পাদক সামিউদ্দৌলা সীমান্ত, মগধরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম সমীর, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলীমুর রাজী টিটু, মগধরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও মুক্তিযোদ্ধা আবু হেলাল চৌধুরী, এবি কলেজ ছাত্রলীগ সভাপতি সাহেদুর রহমান ফাহাদ প্রমুখ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited