dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে নৌকা প্রতিক অপু বিজয়ী

দৈনিক অনুসন্ধান    |    ০৬:০৮ এএম, ২০২৩-০৩-১৮

নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে নৌকা প্রতিক অপু বিজয়ী


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বেসরকারীভাবে আওয়ামীলীগের প্রার্থী (নৌকা) প্রতীক বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে এই ইউনিয়নের ১৩ টি ভোটকেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। দু’একটি কেন্দ্রের বাইরে উভয় দলের সমর্থকদের মধ্যে সামান্য উত্তেজনার সৃষ্টি হলেও কর্তব্যরত আইনশৃংখলা বাহিনী তৎক্ষনাৎ নিবৃত করতে সামর্থ হন। এ ইউনিয়নের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় প্রার্থী (নৌকা প্রতীক) মোঃ ইসমাইল হক অপু বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে বিজয়ী হয়েছেন। ইসমাইল হক পেয়েছেন ৭ হাজার ১১৫ভোট। তারঁ নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) মোঃ আবুল হোসেন পেয়েছেন ৬ হাজার ৫১১ ভোট। অপর প্রতিদ্বন্দী বিএনপি সমর্থীত স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) মোঃ গোলাম কবির পেয়েছেন ৯৮৮ ভোট ও অন্য স্বতন্ত্র জামায়াত সমর্থীত প্রার্থী (মোটর সাইকেল) প্রতীক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম পেয়েছেন ৫হাজার ৪৭৫ ভোট। এবারের উপ-নির্বাচনে এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ইসরাইল হকের ছেলে বাংলাদেশ আওয়ামীলীগের (নৌকা) প্রতীকের প্রার্থী ইসমাইল হক অপুর সাথে স্বতন্ত্র (ঘোড়া) প্রতীকের প্রার্থী আবুল হোসেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে ফতেপুর ইউনিয়নের ভোটারগণ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসিম্বর/’২১ ফতেপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র (বিএনপি দলীয়) প্রার্থী সাদির আহম্মেদ ভুলু নির্বাচিত হন। তিনি গত ১৪ ডিসেম্বর/’২২ ইন্তেকাল করার ফলে বাংলাদেশ নির্বাচন কমিশন ওই ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন ঘোষনা করেন। উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদীন জানান, উপ-নির্বাচনে মোট ২৫ হাজার ৮৯৮জন (পুরুষ ১৩ হাজার ১২০ জন ও মহিলা ১২ হাজার ৭৭৪জন) ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ১৩টি ভোট কেন্দ্রে ১৩ জন প্রিজাইডিং অফিসার, ৭৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ১৫২ জন পোলিং অফিসার সকাল সাড়ে ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করেছেন। সুষ্ঠ নির্বাচন পরিচালনা ও নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার-ভিডিপি ও স্থানীয় প্রশাসনসহ ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর