শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৪৮ পিএম, ২০২৩-০৯-০৮
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাপাইনবাবগঞ্জে সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন “অঙ্গীকার” এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটি আলোচনা সভা ও দোয়া, কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।
এতে কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ'র সভাপতিত্বে ও অঙ্গীকার এর সভাপতি ইব্রাহিম সোয়ান এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার বঙ্গবন্ধু ম্যাংগো মিউজিয়ামের পরিচালক কৃষিবিদ মোঃ জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন, শাহনেয়াতুল্লাহ কলেজের প্রভাষক ফারহাদ হোসাইন, বালুগ্রাম কলেজের প্রভাষক মোহাঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়া সমাজ সেবা মূলক সংগঠন "অঙ্গীকার" এর সাধারণ সম্পাদক মীম সহ সকল সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনার পর অতিথিদের মাঝে সংগঠনের সদস্যরা সৌজন্যে পুরস্কার তুলে দেন। সবশেষে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited