শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৩১ এএম, ২০২১-০৩-০৮
নগরীর বায়েজিদ এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন।
রবিবার রাত ৯টার দিকে বায়েজিদ থানাধীন আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মোহাম্মদ ইমন (২৭) ওই এলাকার নুর কাশেমের ছেলে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হলে সেখানে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ইমন।
স্থানীয় সাদার্ন বিশ্ববিদ্যালয় হাসপাতাল হয়ে ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয়রা জানান, আরেফিন নগর এলাকার সোহেল ও রিপন নামে দু’জনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। এসময় ছাত্রলীগকর্মী ইমন ছুরিকাঘাতের শিকার হন।
ইমন বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে তার স্বজনরা দাবি করেছেন।
ছুরিকাঘাতের পাশাপাশি ইমনের মাথায়ও আঘাত লেগেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি প্রিটন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited