শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:০৫ পিএম, ২০২৩-০২-২১
জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ:
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২'র ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সাথে মিল রেখে বাংলাদেশ সময় রাত ১২ টা ১ মিনিটে এবং ইতালির সময় রাত ৭ টা ১ মিনিটে ইতালির পাদোভা শহরে নির্মিত স্হায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি, অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাব ও ইতালি আওয়ামীলীগ ভেনিস শাখা।
"আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারী,
আমিকি ভুলিতে পারি..." গানটি গাইতে গাইতে পুষ্পস্তবক অর্পন করেন উপস্থিত সকলে। পৃথক পৃথকভাবে শহীদ বেদীতে পুষ্পস্তবককালে উপস্থিত ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির প্রধান উপদেষ্টা পলাশ রহমান, উপদেষ্টা আমিনুল হাজারী, সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন, সহ সভাপতি সোহেলা আক্তার বিপ্লবী, সোহানুর রহমান উজ্জ্বল, সাইখ আহমেদ , সাধারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল, ভেনিসের মেস্রে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আফাই আলী। অপর দিকে অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সাধারন সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল । সে সময় ইতালি আওয়ামীলীগ ভেনিস শাখা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান । সে সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহজাহান কবীর ইদ্রিস, ভেনিস আওয়ামীলীগ নেতা মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল, মোশারফ মোল্লা, জাহাঙ্গীর ছৈয়াল, মামুন ঢালী, হাই হাওলাদার, মানিক সহ প্রমূখ ।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited