শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৪১ এএম, ২০২১-০২-০৯
চট্টগ্রামের কর্ণফুলীতে দেড় কোটি টাকার ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ এর একটি টিম। তারা হল দৌলতপুর (মীর বাড়ির) ১ নম্বর ওয়ার্ড বড় উঠান এলাকার মৃত মাহমুদুল হকের স্ত্রী শামসুন নাহার (৫৫) ও তার পুত্র এরফানুল হক মারুফ। গতকাল সোমবার দুপুরে কর্ণফুলী থানাধীন বড়ওঠান এলাকার নিজ বসতঘর থেকে ১ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের ৩০ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ওই বাড়িতে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মা-ছেলে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে বসতঘরের খাটের নিচে সিলভারের পাতিলের ভিতর সুকৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার ৫৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, র্যাবের অভিযানে আটককৃত দুইজনকে থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited