শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৪৩ পিএম, ২০২১-০২-২০
আহসান উল্যাহ সজিব, দোহা, কাতারঃ
"বাংলাদেশ প্রবাসি কল্যাণ এসোসিয়েশন" কাতার এর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আরিফুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৮ই ফেব্রুয়ারী) রাতে দোহা নাজমা'স্হ ফেমাস রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি শেখ আকতার হোসেনের সভাপতিত্বে এবং নুরুল আলম ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাইকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন শিকাদার, উপদেষ্টা মুবিনুল ইসলাম মুবিন এবং নাজিম উদ্দিন ।
প্রধান বক্তা ছিলেন তৌহিদ রনি (সহ-সভাপতি), বিশেষ বক্তা হিসেবে ছিলেন কবির মোল্লা।
আরো বক্তব্য রাখেন খাইরুল ইসলাম, রিদোয়ানুল হক নিরব, মোঃ সেলিম সহ আরো অনেকে।
এই সময় সংবর্ধিত আরিফুল ইসলাম বলেন, "আমাকে এমন একটি সম্মান দেওয়ায় আমি বাংলাদেশ প্রবাসি কল্যাণ এসোসিয়েশন এর সকলের প্রতি কৃতজ্ঞ। আমি বাংলাদেশ প্রবাসি কল্যাণ এসোসিয়েশন কাতারের সাথে সব সময় থাকব এবং সংগঠনটির সাথে কাজ করে যাব। যাতে এই সংগঠনটির দ্বারা প্রবাসি বাংলাদেশিরা উপকৃত হতে পারে।"
অবশেষে সকল প্রবাসী ভাইদের মঙ্গল কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited