dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপে স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম এর উদ্যোগে শীতবস্ত্র বিতরন

দৈনিক অনুসন্ধান    |    ০৬:১৮ পিএম, ২০২০-১২-০৫

সন্দ্বীপে স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম এর উদ্যোগে শীতবস্ত্র বিতরন

মোঃ জাকির চৌধুরী, সন্দ্বীপঃ
গত ৪ই ডিসেম্বর ২০২০ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় সন্দ্বীপে স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম এর আয়োজনে সংগঠনের শুভাকাঙ্খী কাজী ফজলে আজিম রিফাত এর অর্থায়নে পূর্ব সারিকাইত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 
এ সময় সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারিকাইত ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম পনির।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চলনায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। কোরআন থেকে তিলাওয়াত করেন ধর্মীয় সম্পাদক হাফেজ সাইফুল। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগ্রাম আহ্বায়ক হাফেজ নাঈম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা সদস্য আমেরিকান প্রবাসী মোঃ আলাদ্দীন আলা, কাজী পাড়া ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কাজী আক্তার হোসেন, সংগঠনের উপদেষ্টা শিক্ষক মামুনুর রশিদ, সাংবাদিক ইলিয়াস সুমন প্রমূখ। 

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী আব্দুর রহমান ইমন।

এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ইসলাম সাম্য, মৈত্রী, ঐক্য, ভ্রাতৃত্ব, ত্যাগ-তিতিক্ষা শিক্ষা দেয়। ইসলামে অসহায় মানুষকে সাহায্য করার ব্যাপারে বলা হয়েছে। স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল সে উদ্দেশ্য ও লক্ষ্যে তাঁরা সফল হয়েছে এবং সংগঠনটির কার্যক্রমগুলো প্রতিনিয়িত মানুষকে অবাক করার মতো। সংগঠনটির এই আয়োজন মনে হয় এই অঞ্চলে এবারের শীতের মৌসুমে তারাই প্রথম করেছে। স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম সংগঠনটির মতো মানবিক কাজের জন্য সবাইকে এগিয়ে এসে কাজ করার আহবান জানান আমন্ত্রিত অতিথিরা। শুধু তাই নয় আদর্শ সমাজ গঠন, আদর্শ জীবন গঠন, পথশিশু ও অসহায়দের খাদ্য ও শীতবস্ত্র বিতরণ,অসহায় রোগীদের বিনামূল্যে রক্তদান কর্মসূচি গ্রহণ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার কোন বিকল্প নেই বলেন এই ধরণের সংগঠনগুলোর।

পরিশেষে সংগঠনের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন যারা সংগঠনকে সাহায্য-সহযোগিতা  করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে কাজী ফজলে আজিম রিফাত ভাইর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি করেন।
অনুষ্ঠান শেষে স্কুল এবং মাদ্রাসা ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

রিলেটেড নিউজ

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত


সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর