শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৪৯ পিএম, ২০২০-১১-২৭
এই ব্যাগগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের দেশের চাকুরীর বর্তমান পরিস্থিতি। প্রাইভেট জবে স্থায়িত্বের নিশ্চয়তা নেই, ব্যবসায় সুরক্ষা নেই, উদ্যোক্তাদের বিনিয়োগ নেই, মেধার মূল্যায়ন নেই।
বিশ্ববিদ্যালয় পাশ ফ্রেশ গ্র্যাজুয়েট একশ' এক সিভি ড্রপ করলে ডাক আসে সর্বোচ্চ দুইটা, ওরাও চায় দুই বছরের এক্সপেরিয়েন্স! যদিও বা কেউ ড্রাইভারের চেয়ে কম বেতনে চাকুরী দেয়, ছয় মাসের মাথায় দেখা যায় কোম্পানিই বন্ধ। তিনমাসের স্যালারি আটক।
প্রাইমারী স্কুলের শিক্ষিকা থেকে পিয়নের পোস্ট, ঘুষ ছাড়া চাকুরী নেই, প্রশ্নফাঁস বাণিজ্য তো স্বাভাবিক এক দৃশ্য!
হারাধনের সব সন্তান হারিয়ে কেবল বাকি রয়ে যায় সরকারী চাকুরীর গুটি কয়েক সিট। বিসিএস নামক অল্প কিছু সোনার হরিণের পিছনে এমন দেখা অদেখা লক্ষ কোটি ব্যাগগুলোকে রাতদিন ছুটে মরতে হয়, পরিবারের মুখের দিকে তাকিয়ে একান্ত নিরুপায় হয়ে।
এই দেশে কোনদিনই স্টিভ জবস, এলন মাস্ক, জ্যাক মা, জাকারবার্গ তৈরি হবে না, কারণ আমরা পরের দাসত্ব করতে শিখেছি, নিজে উদ্যোক্তা হতে নয়।
আমরা সারাজীবন অপরের চাকুরী করার জন্য অপেক্ষা করব তবুও নিজের বস নিজেই হব না। মাস্টার্স পাশ করে চাকুরির জন্য জীবনের অর্ধেক সময় ব্যয় করে দিব তবুও চা-বিস্কুটের দোকান দিব না, কিংবা বাবার সাথে কৃষি করব না। আমরা পড়াশোনা করছি কেবল সাহেব হয়ে অন্যের স্বপ্ন পূরণের জন্য দিনরাত খাটবার জন্য তবুও নিজের এবং অন্যের জন্য কিচ্ছু করব না।
আসুন আমরা নিজেরা স্বাধীন উদ্যোক্তা হই, নিজে কিছু করি। নিজের এবং অপরের স্বপ্ন পূরণে সাহায্য করে বেকারত্ব দূর করি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited