শিরোনাম
বান্দরবান জেলা প্রতিনিধি | ১২:০৪ পিএম, ২০২১-০৬-০৪
মোঃ ইকরামুল হাসান বান্দরবান জেলা প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুন২০২১) রাত সাড়ে ১০টায় ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উখিয়া -টেকনাফ প্রধান সড়কের টিভি টাওয়ারের পূর্ব পাশে ইয়াহিয়া গার্ডেন প্রবেশ-মুখে পাকা রাস্তার উপর পুলিশ চেকপোস্ট স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক-কারবারিসহ ১হাজার ৪শত পিস ইয়াবা উদ্ধার হয়েছে।
যার বাজার মূল্য অনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, রাজধানীর খিলগাঁও থানার বাসাবো এলাকার নন্দিপাড়া মাহাজন কলোনির আব্দু রশিদ প্রকাশ জন্তুর আলীর পুত্র মো. নরুজ্জামান(৪১)। অন্যজন হলেন একি এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী শিউলী প্রকাশ শিল্পী (৪৩)।
৪ জুন২০২১ (শুক্রবার) সকালে বিষয়টি সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এবং ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরির্দশক দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ঘুমধুমে অভিযান চালানো হয়। এতে ১ হাজার ৪শত পিস ইয়াবাসহ দুই মাদক-কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ। তিনি আরও বনলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় ১টি মাদক মামলা রুজু করে বান্দরবান আদালতে পাঠানো হয় ।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited