dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


নাচোলে আপন খালু কর্তৃক ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মূল আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

দৈনিক অনুসন্ধান    |    ০৬:৪৪ পিএম, ২০২৩-০৮-১৮

নাচোলে আপন খালু কর্তৃক ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মূল আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল ৫ টার সময় ঘটিকায় ডিএমপির বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডা কবরস্থান রোড এর সামনে মেজর মোহাম্মদ মাসুদ হায়দার (র‌্যাব-১), লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, কোম্পানী অধিনায়ক, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ (র‌্যাব-৫, রাজশাহী) এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ পারভেজ রানা (র‌্যাব-১) এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে নাচোলের চাঞ্চল্যকর চার বছরের শিশু ধর্ষণের প্রধান এবং একমাত্র আসামী মোহাম্মদ কাউসার আলী (৩৯) কে গ্রেফতার করে র‌্যাব-৫ এবং র‌্যাব-১ এর একটি যৌথ আভিযানিক দল।

উল্লেখ্য, গত ১২ আগস্ট রাত ১ টার সময় আসামীর বিকৃত যৌন আকাক্সক্ষার শিকার হয় তারই শয়ন কক্ষে চার বছরের শিশু ভিকটিম ধর্ষিত হয়। পাশে আসামীর স্ত্রী ঘুমন্ত অবস্থায় থাকায় সে ভিকটিমের মুখ চেপে ধরে এবং এ পৈশাচিক ঘটনা ঘটায়। একই দিন দিবাগত রাত সাড়ে ০৮ টার দিকে রক্তক্ষরণ, ব্যথা এবং শারীরিক অসুস্থতার কারণে ভিকটিমকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। পারিবারিক জিজ্ঞাসাবাদে ভিকটিম এবং আসামীর স্ত্রী, এ ঘটনার বিবরণ দেন। এ প্রেক্ষিতে গত ১৩ আগস্ট ২০২৩ তারিখ ভিকটিমের বাবা বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর থেকে আসামী গা-ঢাকা দেয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে 

ভিকটিম তার বাবা মার হেফাজতে বাসায় রয়েছে।মামলার এজাহার এবং গণমাধ্যম থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। নিজস্ব গোয়েন্দা নজরদারী এবং সারভিলেন্স এর মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করা হয়। অতঃপর বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল ০৫ টার দিকে র‌্যাব-৫ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে উক্ত আসামী গ্রেফতার হয়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ কাউসার আলী (৩৯) সম্পর্কে ভিকটিমের আপন খালু। কোমলমতি শিশুরাও যে এ ধরনের পারিবারিক বিকৃত মস্তিস্কের নর পিশাচ থেকে সুরক্ষিত না, উক্ত ঘটনা তারই প্রমাণ। এই অভিযান র‌্যাব এর সফলতা হলেও এই ঘটনা আমাদের সামাজিক এবং নৈতিক অবক্ষয়ের ভয়াবহ বার্তা দেয়। তাই প্রতিটি পরিবারের উচিত তাদের সন্তানদের প্রতি আরো যতশীল ও নজরদারি বৃদ্ধি করা। একই সাথে এ ধরনের কোন অপরাধ সংঘটিত হলে দ্রুত আইনের আশ্রয় নেয়া।উপরোক্ত ঘটনায় ধৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর