dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


নিজের মাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, কুলাঙ্গার ছেলে গ্রেফতার

দৈনিক অনুসন্ধান    |    ০১:৩৭ পিএম, ২০২৪-০২-২০

নিজের মাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, কুলাঙ্গার ছেলে গ্রেফতার

যখন তখন মো. আরিফ ঢুকে পড়তেন মা জরিনা বেগমের কক্ষে। এরপর গালিগালাজ করতে করতে শুরু করতেন মারধর। দুই কিশোরী বোন মাকে ভাইয়ের অত্যাচার থেকে বাঁচাতে এলে তাদের ওপরও চড়াও হতেন। এবার শুধু মারধর নয়, মাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালিয়েছে বখাটে এই ছেলে। দুই বোন চিল্লাচিল্লি করলে আশপাশের মানুষেরা এগিয়ে আসেন। এতে রক্ষা হয় মা জরিনার।  এতদিন ধরে ছেলেকে শোধরানোর সুযোগ দিলেও অসহায় এই মা এবার দ্বারস্থ হয়েছেন থানায়। করেন মামলাও। মায়ের অসহায়ত্বের খবর শুনে আরিফকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, জরিনা বেগমের স্বামী আব্দুস সাত্তার একজন নিরাপত্তারক্ষী। তিনি দুই মেয়ে, ছেলে আর স্ত্রী নিয়ে পশ্চিম শহীদনগরের অয়েল মিল ব্রিজের পাশে মালেক সওদাগরের বাড়িতে ভাড়ায় থাকেন। এর মধ্যে ছেলে আরিফ বহুদিন ধরে উচ্ছৃঙ্খল বেপরোয়াভাবে জীবন যাপন করে আসছেন। বিভিন্ন সময়ে তিনি মা ও ১৫ এবং ১৮ বছর বয়সী দুই বোনকে গালিগালাজ ও মারধর করে আসছেন। তার ভয়ে মা ও বোনেরা খুবই অসহায়ভাবে দিনাতিপাত করছিলেন।
এরই ধারাবাহিকতায় গত ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টার সময় আরিফ অতর্কিতভাবে জোরপূর্বক মায়ের শয়নকক্ষে প্রবেশ করে মা ও বোনদের মারধর শুরু করেন। তাদের এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে মাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে বুকের ওপর পা দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার করার চেষ্টা করেন। তখন দুই মেয়ে ও আশপাশের লোকজন এসে জরিনাকে রক্ষা করেন। এরপর থেকে মা ও বোনদের প্রাণে হত্যা করে ফেলার হুমকি দিয়ে আসছিলেন আরিফ।  বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, ‘আমরা মায়ের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত আরিফকে গ্রেফতার করি। সে এর আগেও জেল খেটেছিল। জেল থেকে বের হওয়ার পর পুনরায় মা-বোনদের ওপর নির্যাতন চালাচ্ছিল। সে একজন মাদকাসক্ত।’

রিলেটেড নিউজ

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর