শিরোনাম
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি | ০৯:৪৭ পিএম, ২০২১-০৬-২২
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের হালিশহর নয়াবাজার বিশ্বরোড এলাকায় মালবোঝাই ট্রাকের ধাক্কায় সন্দ্বীপের কলেজ পড়ুয়া যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২জুন) সকাল সাড়ে এগারোটায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নজরুল ইসলাম (২৫) গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহত নজরুল সন্দ্বীপ উপজেলার মুছাপুর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। আবদুল্লাহ সর্দার বাড়ীর নাছির উদ্দীনের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, একটি মালবোঝাই ট্রাক নয়াবাজার মোড় পার হওয়ার সময় নজরুলকে ধাক্কা দিয়ে চলে যায়। তাকে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলাব্রত বড়ুয়া জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তিনি মারা যান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited