শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০১:৫১ এএম, ২০২০-০৮-১১
২০০৬ সালে ৬ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের ক্যাপ পরেছিলেন সাকিব আল হাসান। ধারাবাহিকতার অনন্য নজির স্থাপন করে পারফর্ম করে গেছেন বছরের পর বছর। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান পাড়ি দিয়ে ফেলেছেন দীর্ঘ ১৪ বছর। দীর্ঘ পথ পরিক্রমায় বিতর্ক কখনই তার পিছু ছাড়েনি। তারপরেও তিনি বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটের সুপারস্টার।
এমন মুহূর্তে সোশ্যাল সাইটে পোস্ট করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সাকিব। তিনি লিখেছেন, ‘দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো দিন। বিগত ১৪ বছরের প্রত্যেকটি দিনই আমার কাছে রোমাঞ্চকর একেকটি অভিজ্ঞতা। এমন দুর্দান্ত এক পথচলাই আমাকে দাঁড় করিয়েছে আজকের জায়গায়। আপনাদের সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসাই আমাকে জুগিয়েছে পথ চলার অনুপ্রেরণা। ক্যারিয়ারের ১৪তম বছর পূর্ণ করার দারুণ এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই আরও নতুন উদ্যমের সাথে। ধন্যবাদ সবাইকে।’
জুয়াড়ির প্রস্তাব পাওয়ার কথা গোপন রাখায় আইসিসির কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন সাকিব। নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে আর মাস তিনেক বাকি। এই সময়টিতে করোনা মহামারী থাকার কারণে খুব বেশি ম্যাচ মিস হয়নি তার। করোনাকালীন সময়ে তিনি সস্ত্রীক আছেন যুক্তরাষ্ট্রে। জানা গেছে, অনুশীলনে অংশ নিতে তিনি দেশে ফিরে আসার চিন্তাভাবনা করছেন। সব ঠিক থাকলে আবারাও মাঠে দেখা যাবে বিশ্বসেরা অল-রাউন্ডারকে।
উল্লেখ্য বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানের অভিষেক ২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে। একই মাসে টি-২০ অভিষেক হয়েছিল তার। পরের বছরের ১৮ মে ভারতের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলেন সাকিব। ওয়ানডে ফরম্যাটে তিনি ২০৬ ম্যাচে নয় সেঞ্চুরি ও ৪৭ ফিফটিতে করেছেন ৬ হাজার ৩২৩ রান। টেস্টে তিনি পাঁচ সেঞ্চুরিতে করেছেন ৩ হাজার ৮৬২ রান। এছাড়া ওয়ানডেতে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬০ ও টেস্টে সর্বোচ্চ ২১০ উইকেট নিয়েছেন সাকিব।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ১০২ রানে অলআউট, ২৭ রানের জয় কতটা মধুর! ১৮.৩ ওভার পর্যন্ত টিকল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ সুস্থ দেহ সুস্থ মন! যদি থাকে ক্রীড়ায় মন, এই উপপাদ্যকে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল এক মতবিনিময় সভা। পুরো অনুষ্ঠান জুড়...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নিউইয়র্ক ইউনাইটেড তাইকোয়ান্দ ও কিক বক্সিং টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসাবে চারটি ইভেন্ট...বিস্তারিত
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি : সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের চকরিয়ায় উপজেলার খুটাখালী অঙ্গীকার ক্রীড়া সংসদের উদ্যোগে ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে মমিনআরা স্পো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited