dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


শেরপুরে বন্ধুকে খুন করে থানায় অন্যের বিরুদ্ধে অভিযোগ দিয়ে ফেঁসে গেলো খুনি নিজেই

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ১০:১৫ এএম, ২০২০-১০-০২

শেরপুরে বন্ধুকে খুন করে থানায় অন্যের বিরুদ্ধে অভিযোগ দিয়ে ফেঁসে গেলো খুনি নিজেই

বগুড়া জেলার শেরপুরে জোরগাছা এলাকার ধান ক্ষেতের ভিতর থেকে  ইজিবাইক চালক মিনহাজ শেখ (২২) এর লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। এ ঘটনায় খুনি বন্ধু রাব্বি (২২) কে আটক করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়।

সূত্র জানায়, বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাব্বি একই গ্রামের তার বন্ধু মোজাদ্দারের ছেলে মিনহাজের ইজিবাইক নিয়ে গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বেড়ানোর কথা বলে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামে আসে। পথিমধ্যে এক দোকান থেকে কোমল পানীয় স্পিড কিনে তার মধ্যে ১০ টি ঘুমের ঔষধ মিষিয়ে মিনহাজকে খাওয়ায়। ওই পানি খেয়ে মিনহাজ অচেতন হয়ে পরলে এই সুযোগে রাব্বি বন্ধু মিনহাজকে উপর্যিপুরি ছুরিকাঘাত করে হত্যা করে। এমনকি লাশ যেন কেউ না চিনতে পারে সেজন্য ধারালো চাকু দিয়ে মুখের চামড়া কেটে ফেলে।

পরে ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে রাব্বি ৯৯৯ এ ফোন করে বলে যে ছিনতাইকারীরা আমার বন্ধু মিনহাজকে খুন করে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে। আমি বাধা দিলে আমাকে চাকু মেরে ফেলে রেখে গেছে।

থানায় গিয়ে জিডি করতে বললে রাব্বি থানায় যায়। পুলিশ রাব্বিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে সত্য ঘটনা বলে দেয়। তখন তাকে শেরপুর থানা পুলিশ আটক করেন। রাব্বির দেয়া তথ্যমতে বগুড়া পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা (বিপিএম বার), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, শেরপুর সার্কেল মো. গাজিউর রহমান, জেলা ডিবি পুলিশের ইনচার্জ আসলাম হোসেন, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সুঘাট ইউনিয়নের জোরগাছা গ্রামে অভিযান চালিয়ে ধানের জমির ভিতর থেকে মিনহাজের লাশ উদ্ধার করেছেন। এদিকে নিহত মিনহাজের লাশ দেখেতে হাজারও মানুষ ভিড় জমিয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মো. গাজিউর রহমান বলেন, রাব্বির কোন আয় রোজগার ছিলনা। তাই সে বিভিন্ন অপরাধে জরিয়ে পরে। এরই ধারাবাহিকতায় পরিকল্পনা করে তার বন্ধু মিনহাজের ইজিবাইক ছিনতাই করার উদ্দেশ্যে তাকে সুঘাট এলাকায় নিয়ে এসে খুন। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রাব্বির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর