dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


হিউম্যান ওয়েলবিয়িং ফাউন্ডেশন অব বাংলাদেশ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দৈনিক অনুসন্ধান    |    ১১:৪৫ এএম, ২০২৩-০১-২৪

হিউম্যান ওয়েলবিয়িং ফাউন্ডেশন অব বাংলাদেশ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃ ওয়ারেস আলী, বিশেষ প্রতিনিধিঃ

বহুল পরিচিত সামাজিক প্রতিষ্ঠাণ হিউম্যান ওয়েলবিয়িং ফাউন্ডেশন অব বাংলাদেশ ২১ জানুয়ারি শনিবার বিকালে রাজধানীর  বাড্ডা এলাকায়  নিম্নবিত্ত,অসহায় ও শীতার্তদের  মাঝে শীতবস্ত্র বিতরণ করে । এ সময় উক্ত এলাকার সমাসেবক গণ উপস্থিত ছিলেন।যাদের মধ্যে অন্যতম হলেন হাজী মোহাম্মদ সম্রাট,ইন্জি:আতিকুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশন উপদেষ্টা ড.আশরাফুন্নেসা(প্রা:যু্গ্নসচিব, স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়),সেলিনা চৌধুরী(ইউএনডিপি),শিরিন সুলতানা (জাতীয় ক্রীড়াবিদ,আব্দুল্লাহ আল মামুন,সমাজসেবক

ফাউন্ডেশনের সভাপতি সাবিনা ইয়াসমিন অনুপস্থিত থাকায় সহ-সভাপতি লুৎফা বেগম সভাপতিত্বে বলেন, আমাদের ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সাংগঠনিকভাবে কিছু করার চেষ্টা করছে এইচডব্লিউএফবি।  তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই এদেশের প্রতিটি মানুষ যেন স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন । আমরা বৃদ্ধ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে সব সময় দাঁড়াতে চাই। 
এসময় ফাউন্ডেশনের অন্যতম সদস্য  জনাব রুপরেখা বানু , প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ ওয়ারেছ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন  আকাশ, কোষাধ্যক্ষ সুমাইয়া আক্তার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান মারুফ,সদস্য আবু সাইদ মিরাজ,মেহেদি হাসান,রাফি,কবির, সহ ফাউন্ডেশনের বহুসদস্য  উপস্থিত ছিলেন।

বাড্ডা এলাকার বিভিন্ন বস্তি ও ছিন্নমূল মানুষদের খুঁজে খুঁজে তৈরি করা হয়েছে তালিকা। তাতে বাদ পড়েনি অটিস্টিক শিশুরাও।বয়স্ক নারী ও পুরুষ এবং অটিস্টিক শিশুসহ মোট ২০০ জন দুস্থ  ও অসহায়দের  মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও  সাধারণ সম্পাদক মোঃ ওয়ারেছ আলী বলেন,দেশের বিভিন্ন দুর্যোগকালে তথা সকল ধরণের  সামাজিক কার্যক্রমের পাশাপাশি অতিমারী করোনাকালেও এইচডব্লিউএফবি দু:স্থ ও অসহায় মানুষের পাশে থেকেছে । মাসের পর মাস রান্না করা খাবার এবং ওষুধ বিতরণ করেছে। করোনাযোদ্ধাদের উৎসাহিত করেছে।
আমরা পিছিয়ে পরা শিশুদের জন্য স্বপ্নযাত্রা স্কুল করেছি। যার উদ্দেশ্য হলো সবার জন্য শিক্ষা এবং স্বাবলম্বি। বরাবরের ন্যায় আমাদের এই মহৎ কাজে সকলের সার্বিক সহযোগিতা ও পরশ থাকলে এ মানবিক প্রতিষ্ঠাণটি  মানব কল্যাণে আরও অগ্রণী ভূমিকা পালন করবে এবং সমৃদ্ধ হবে  সমাজ, দেশ ও জাতি।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর