dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


উদযাপিত হলো নবাবগঞ্জ সিটি কলেজের রজতজয়ন্তী

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৪৫ পিএম, ২০২৩-০৪-২৫

উদযাপিত হলো নবাবগঞ্জ সিটি কলেজের রজতজয়ন্তী

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

বর্ণাঢ্য আয়োজনে ও উৎসব মূখর পরিবেশে দিনব্যাপি উদযাপিত হলো নবাবগঞ্জ সিটি কলেজের রজতজয়ন্তী।
সোমবার (২৪ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের সিটি কলেজের নিজ ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রজতজয়ন্তী পালন করা হয়। কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় অনুষ্ঠানস্থল পরিণত হয় মিলনমেলায়।

এ দিন সকাল ৯টায় শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠান শুরু করা হয়। শোভাযাত্রায় বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এরপর সকাল ১০টায় অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সিটি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মোঃ আনোয়ার হোসেন ডলার।

শুভেচ্ছা বক্তব্যে দেন নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী (নয়ন)।
তিনি শুভেচ্ছা বক্তব্যে গুণগত শিক্ষার ওপর জোর দেন। তিনি ২৫ বছর সাফল্যের সঙ্গে কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন। তার দায়িত্ব পালন কালে বিভিন্ন পদক্ষেপ ও কলেজের সমস্যার কথা তুলে ধরেন।

প্রধান অতিথি আব্দুল ওদুদ শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন আমি ক্ষমতায় থাকাকালীন সময়ে বিল্ডিং সহ নবাবগঞ্জ সিটি কলেজের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।

অতিথিদের বক্তব্যের পাশাপাশি ছিল প্রাক্তন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, গুণীজনদের সংবর্ধনা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ফটো সেশন ও লাকি কুপন ড্র (লটারি)। 
সকালে নাস্তা, দুপুরে মধ্যাহ্নভোজ ও বিকেলে চা-চক্রের আয়োজন ছিলো প্রশংসনীয়, সাথে ঝালমুড়ি, পেয়ারা, বেগুনি, চটপটি ইত্যাদি খাবারের আয়োজন রজতজয়ন্তী উৎসবকে আরও প্রাণবন্ত করে। আমন্ত্রিত অতিথিদের মাঝে ব্যাগ টি-শার্ট, ক্যাপ সহ বিভিন্ন উপহার তুলে দেন নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী (নয়ন)।

সবশেষে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, নবাবগঞ্জ সিটি কলেজ সাংস্কৃতিক ক্লাব আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, তারার মেলা, কনসার্ট ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন করেন মাহবুব (নানা) ও মানি (নাতি)।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর