শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:০৩ পিএম, ২০২২-১১-১০
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
নদীতে ডুবে যাওয়া ওই বৃদ্ধের নাম শুকুদ্দি আলী (৬০)। তিনি সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর জামাদার পাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে। পেশায় তিনি একজন জেলে।
বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান।
স্থানীয় জেলেদের বরাত দিয়ে ওসি জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে মহানন্দা নদীতে নৌকা ও জাল নিয়ে যায় জেলে শুকুদ্দি। কিন্তু প্রায় আধা ঘণ্টা পর আশেপাশের জেলেরা তাকে নৌকার ওপর দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ করতে থাকেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় স্থানীয়রা থানায় ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থল এসে মহানন্দা নদীতে দীর্ঘ ৪ ঘণ্টা অভিযান চালিয়ে সকাল ১১টায় জেলে শুকুদ্দির মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে নদীতে জাল টানতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে ওই জেলে মারা যেতে পারে। কোনো প্রকার অভিযোগ না থাকায় মৃতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited