dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল কল মালিক গ্রুপের আয়োজনে সংবাদ সম্মেলন

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৫৮ পিএম, ২০২৪-০১-২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল কল মালিক গ্রুপের আয়োজনে সংবাদ সম্মেলন

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

সাম্প্রতিক সময়ে চালের বাজার অস্থির শীর্ষক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশিত হচ্ছে তা পুরোপুরি সত্য নয়। মিল-মালিক গ্রুপের যৌথ সংবাদ সম্মেলনে তারা জানায় সারাবছরে বিভিন্ন সময় ধানের দাম উঠানামা করে।

তবে মিল-মালিকরা সহনীয় মূল্যে চাল সরবরাহ করে থাকে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মুনজুর ও সাগর অটো রাইস মিল এবং অন্যান্য মিলারদের নামে ঢাকা থেকে অপপ্রচার করা হয়েছে এটি সত্য নয়। ইতোমধ্যে চাল মালিক গ্রুপ তার কারণ উল্লেখ করে জেলা প্রশাসনকে জানান। জেলা প্রশাসনের সাথে মিটিং করে ইতোমধ্যে চালের বাজার সহনীয় রাখতে সুলভ মূল্যে চাল বিক্রির বাজার দর অর্থাৎ চালের মূল্য নির্ধারণ করে প্রত্যেকটি মিলে ব্যানার ঝুলানো হয়েছে বলে জানান তারা।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্টি’র সম্মেলন কক্ষে জেলা চাউল কল মালিক গ্রুপের আয়োজনে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানায়।
তারা আর-ও জানায়, বর্তমানে বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে এবং থাকবে। বাজারে কোন চালের দাম অতিরিক্ত হয়নি বা অস্থিরতা সৃষ্টিও হয়নি। তবে চাউল মালিকের কাছ থেকে কম দামে চাউল কিনে কিছু পাইকারী ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা বাজারে বেশী দামে চাল বিক্রি করছে বলে এসব জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা চাল কল মিল মালিক গ্রুপের সহ-সভাপতি আনোয়ার হোসেন, নবাব গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আকবর হোসেন, মোজাম্মেল হক অটো রাইস মিলের চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, ফারুক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন, আতিক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মফিজ উদ্দিনসহ অন্যান্য মিলারগণ।

প্রসঙ্গগত উল্লেখ্য, গতকাল ২৫ জানুয়ারি চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক অংশীজনদের সাথে চাল ব্যবসায়ীগণ ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনের সাথে মতবিনিময় সভা করে চালের সঠিক দাম ও মূল্য ঠিক রয়েছে বলে অবগত করেছিলেন তারা।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর