dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


নোয়াখালিতে গৃহবধূকে ধর্ষণ এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপুর্ণ ফেইসবুক স্ট্যাটাসের বিরুদ্ধে সন্দ্বীপে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

দৈনিক অনুসন্ধান    |    ০৬:৫০ এএম, ২০২০-১০-০৯

নোয়াখালিতে গৃহবধূকে ধর্ষণ এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপুর্ণ ফেইসবুক স্ট্যাটাসের বিরুদ্ধে সন্দ্বীপে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

কাউছার মাহমুদ দিদারঃ 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুটুক্তিকারী জামায়াত - বিএনপি,র কুলাঙ্গারদের শাস্তির দাবীতে এবং নোয়াখালীর নারী নির্যাতন সহ সকল ধর্ষনের জড়িতদের বিচারের দাবীতে সন্দ্বীপ  উপজেলা  সদরে  প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল  করেছে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ।
আজ ৮ ই অক্টোবর  সন্দ্বীপ উপজেলা  গেইট হতে বিক্ষোভ  মিছিল টি কমপ্লেক্স সদরের মুল সড়ক পদক্ষিন করে। বিক্ষোভ ও প্রতিবাদ সভাতে যুবলীগের কর্মিরা এবং পৌরসভা আওয়ামীলীগের সভাপতি  মোক্তাদের মাওলা সেলিম ও সাধারণ সম্পাদক  শফিকুল মাওলা  একত্বতা পোষণ করে ধর্ষণ ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুটুক্তিকারীদের বিপক্ষে কঠোর  হুশিয়ারি দিয়ে বক্তব্য প্রদান করেন। 

মোক্তাদের  মাওলা সেলিম বলেন,  ২০০১ সালের পরে সারা বাংলাদেশে  নারী নির্যাতন, ধর্ষণের বিচার হয়নি। সম্প্রতি  নোয়াখালীর বেগমগঞ্জের ধর্ষণে  ঘটনায় ৯ জন গ্রেপ্তার হয়েছে বলে জানান। শফিকুল মাওলা  বলেন অতীতে নারী নির্যাতন ও ধর্ষণের বিচার হয়নি, আজকে ধর্ষণ কারীদের গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হয়েছে।
এছাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি  মাহফুজুর রহমান সুমন বলেন- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে  সাফায়েত আইয়ান নামের সন্দ্বীপে বি এনপির এক কর্মি   প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটুক্তি করায় ছাত্রলীগ বাদি হয়ে মামলা করে  এবং সন্দ্বীপ থানা পুলিশ  কুটুক্তিকারী কে গ্রেপ্তার করে বলে জানান। আরো প্রতিবাদী বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সামিউদৌলা সিমান্ত   পৌরসভা ছাত্রলীগ সভাপতি  মোঃ ফয়সাল উদ্দিন সহ আরো অনেকে।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর