dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


জলদস্যু প্রধান ফজলু ৩ সহযোগী সহ আটক, আগ্নেয়াস্ত্র উদ্ধার

দৈনিক অনুসন্ধান    |    ১০:৫২ পিএম, ২০২৩-০২-২১

জলদস্যু প্রধান ফজলু ৩ সহযোগী সহ আটক, আগ্নেয়াস্ত্র উদ্ধার

 

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটে সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খালে অভিযান চালিয়ে চার বনদস্যুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছে থাকা একটি ওয়ান সুটার, একটি একনালা বন্দুক, রামদা, লোহার হাতুড়ি, সাতটি সীসার কার্তুজ, টেপ ও গামছা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাট জেলা গোয়েন্দা ও মোংলা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) কে এম আরিফুল হক তার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, জেলেদেরকে অপহরণ করে জিম্মায় রেখে মোবাইল ফোনের মাধ্যমে অপহৃত জেলেদের নিকটাত্মীয় স্বজনদের নিকট নগদ অর্থ দাবী করে দস্যুতা কার্যক্রম চালিয়ে আসছে তারা। আটককৃত বনদস্যুরা হলেন মোঃ ফজলু শেখ (৪২), মজনু শেখ (৩০), শাহাদাৎ মোড়ল (৪০) ও ফয়সাল শেখ (৩২)। এদের সবার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার ওসি সুরেশ চন্দ্র হালদার ও মোংলা থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে সুন্দরবনের শ্যালা নদীতে অভিযান চালানো হয়। এসময় শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খালে কাঠের নৌকা এবং অস্ত্রসহ এসব দস্যুদের আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর